আম্বিয়া কিরাম (আ) ৪১৩ যাত্রা করে ষষ্ঠ আকাশে পৌছে দরজা খুলতে বললেন জিজ্ঞাসা করা হল, আপনি কে ? তিনি বললেন, জিবরাঈল । জিজ্ঞাসা করা হল, আপনার সঙ্গে কে ? তিনি বললেন, মুহাম্মদ ' কলহ । প্রশ্ব করা হল, তাকে কি ডেকে পাঠানো হয়েছে ? তিনি বললেন, হা । ফিরিশৃতা বললেন, তার প্রতি খোশ-আমদেদ । উত্তম আগস্তুক এসেছেন । তথায় পৌছে আমি মূসা (আ) কে পেলাম । জিবরাঈল (আ) বললেন, ইনি মূসা (আ) ৷ তীকে সালাম করুন। আমি তাকে সালাম করলাম । তিনি জবাব দিলেন এবং বললেন, নেককার ভাই ও নেক্কার নবীর প্রতি খোশ-আমদেদ। আমি যখন অগ্রসর হলাম তখন তিনি কেঁদে ফেললেন। তাকে জিজ্ঞাসা করা হল, আপনি কিসের জন্য কাদছেন। ? তিনি বললেন, আমি এজন্য কাঁদছি যে, আমার পর একজন যুবককে নবী বানিয়ে পাঠানো হয়েছে, যার উন্মত আমার উন্মত থেকে অধিক সংখ্যায় জানাতে প্রবেশ করবে । তারপর জিবরাঈল (আ) আমাকে নিয়ে সপ্তম আকাশের দিকে গেলেন এবং দরজা খুলে দিতে বললেন, জিজ্ঞাসা করা হল এ কে ? তিনি উত্তর দিলেন, আমি জিবরাঈল । আবার জিজ্ঞাসা করা হল, আপনার সাথে কে ? তিনি বললেন, মুহাম্মদ সরল । জিজ্ঞাসা করা হল, তাকে ডেকে পাঠানো হয়েছে কি? তিনি বললেন, হা । বলা হল, তীর প্রতি খোশ-আমদেদ ৷ উত্তম আগমনকারীর আগমন হয়েছে। আমি সেখানে পৌছে ইব্রাহীম (আ) কে দেখতে পেলাম । জিবরাঈল (আ) বললেন, ইনি আপনার পিতা । তাকে সালাম করুন । আমি তাকে সালাম করলাম । তিনি সালামের জবাব দিলেন এবং বললেন, নেক্কার পুত্র ও নেক্কার নবীর প্রতি খোশ-আমদেদ। তারপর আমাকে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত উঠানো হল । দেখতে পেলাম, উহার ফল হাজর অঞ্চলের মটকার ন্যায় এবং তার পাতাগুলি এই হাতির কানের মত । আমাকে বলা হল, এ হল সিদরাতুল মুন্তাহা (জড় জগতের শেষ প্রান্ত) । সেখানে আমি চারটি নহর দেখতে পেলাম, যাদের দু'টি ছিল অপ্রকাশ্য দু'টি ছিল প্রকাশ্য । তখন আমি জিব্রাঈল (আ)-কে জিজ্ঞাসা করলাম, এ নহরগুলি কী ? তিনি বললেন, অপ্রকাশ্য দু'টি হল জান্নাতের দুইটি নহর। আর প্রকাশ্য দু'টি হল নীল নদী ও ফুরাত নদী । তারপর আমার সামনে ‘আল-বায়তুল মামুর’ প্রকাশ করা হল, এরপর আমার সামনে একটি শরাবের পাত্র, একটি দুধের পাত্র ও একটি মধুর পাত্র পরিবেশন করা হল । আমি দুধের পাত্রটি গ্রহণ করলাম । তখন জিবরাঈল বললেন, এ-ই হয়েছে ফিতরাত (দীন-ই-ইসলাম)। আপনি ও আপনার উন্মতগণ এর উপর প্রতিষ্ঠিত । তারপর আমার উপর দৈনিক ৫০ ওয়াক্ত সালাত ফরয করা হল । এরপর আমি ফিরে আসলাম । মূসা (আ) এর সম্মুখ দিয়ে যাওয়ার সময় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন । আল্লাহ্ তাআলা আপনাকে কী আদেশ করেছেন। রাসূলুল্লাহ লুল বললেন, আমাকে দৈনিক পঞ্চাশ ওয়াক্ত সালাতের আদেশ করা হয়েছে। তিনি বললেন, আপনার উম্মত দৈনিক পঞ্চাশ ওয়াক্ত সালাত আদায় করতে সমর্থ হবে না । আল্লাহ্র কসম । আমি আপনার আগে লোকদের পরীক্ষা করেছি এবং বনী ইসরাঈলের হেদায়েতের জন্য কঠোর পরিশ্রম করেছি। তাই আপনি আপনার প্রতিপালকের নিকট ফিরে যান এবং আপনার উন্মতের (বোঝা) হালকা করার জ্ঞন্য আবেদন করুন । আমি ফিরে গেলাম । ফলে আমার উপর থেকে দশ (ওয়াক্ত সালাত)ত্রাস করে দিলেন। আমি আবার মূসা (আ) এর নিকট ফিরে এলাম তিনি আবার আগের মত বললেন, আমি আবার ফিরে গেলাম । ফলে আল্লাহ তা'আলা আরো দশ (ওয়াক্ত সালাত) কমিয়ে দিলেন। ফিরার ফথে মূসা (আ) এর নিকট পৌছলে, তিনি আবার পূর্বোক্ত কথা বললেন, আমি আবার ফিরে গেলাম । আল্লাহ তা'আলা আরো দশ (ওয়াক্ত)ত্রাস করলেন। আমি মূসা (আ) নিকট ফিরে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।