ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 06
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

৩৮০ বুখারী শরীফ ৩৫৬৭ | আবু মামার (র) ......... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বপ্রথম কাসামা রী গোত্রের লোকের (শপথ গ্রহণ) জাহিলী যুগে অনুষ্ঠিত হয় আমাদের হাশেম গোত্রে । (এতদ্‌ EE PU Vt UTES Ce Us HOS PAE BE TS) AUS UIESE (উমর ইবৃন ‘আলকামা) কে মজুর হিসাবে নিয়োগ করল । এঁ মজুর তার সাথে উটগুলির নিকট গমন করল । ঘটনাক্রমে বনু হাশিমের অপর এক ব্যক্তি তাদের নিকট দিয়ে যাচ্ছিল। তাদের নিকটবর্তী হওয়ার পর খাদ্যভর্তি বস্তার বাধন ছিড়ে গেল । তখন সে মজুর ব্যক্তিটিকে বলল, আমাকে একটি রশি দিয়ে সাহায্য কর, যেন তা দিয়ে আমার বস্তার মুখ বাধতে পারি এবং উটটিও যেন পালিয়ে যেতে না পারে। মজুর তাকে একটি রশি দিল। এ ব্যক্তি তার বস্তার মুখ বেঁধে নিল। যখন তারা অবতরণ করল তখন একটি ব্যতীত সকল উট বেধে রাখা হল । মজুর নিযুক্তকারী ব্যক্তি মজুরকে জিজ্ঞাসা করল, সকল উট বাঁধা হল কিন্তু এ উটটি বাধা হল না কেন ? মজুর উত্তরে বলল, এ উটটি বাধার কোন রশি নেই । তখন সে বলল, এই উটটির রশি কোথায় ? রাবী বলেন, একথা শুনে মালিক মজুরকে লাঠি দিয়ে এমনভাবে আঘাত করল যে শেষ পর্যন্ত এ আঘাতেই তার মৃত্যু হল। আহত মজুরটি যখন মুমূর্যু অবস্থায় মৃত্যুর প্রহণ গুনছিল, তখন ইয়ামানের একজন লোক তার নিকট দিয়ে যাচ্ছিল । আহত মজুর তাকে জিজ্ঞাসা করল, আপনি কি এবার হজ্জে যাবেন ? সে বলল, না, তবে অনেকবার গিয়েছি । আহত মজুরটি বলল, আপনি কি আমার সংবাদটি আপনার জীবনের যে কোন সময় পৌছে দিতে পারেন ? ইয়ামানী লোকটি উত্তরে, বলল, হাঁ তা পারব । তারপর মজুরটি বলল, আপনি যখন হজ্জ উপলক্ষে মঙ্কায় উপস্থিত হবেন তখন হে কুরাইশের লোকজন বলে ঘোষণা দিবেন। যখন তারা আপনার ডাকে সাড়া দিবে, তখন আপনি বনু হাশিম গোত্রকে ডাক দিবেন, যদি তারা আপনার ডাকে সাড়া দেয়, তবে আপনি তাদেরকে আবূ তালিব সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং তাকে পেলে জানিয়ে দিবেন যে, অমুক ব্যক্তি (উটের মালিক) একটি রশির কারণে আমাকে হত্যা ' করেছে। কিছুক্ষণ পর আহত মজুরটি মৃত্যুবরণ করল । মজুর নিয়োগকারী ব্যক্তিটি যখন মক্কায় ফিরে এল । তখন আবু তালিব তার নিকট গিয়ে জিজ্ঞাসা করলেন। আমাদের ভাইটি কোথায় ? তার কি হয়েছে ? এখনও ফিরছেনা কেন ? সে বলল; আপনার ভাই হঠাৎ ভীষণ রোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মারা গেছে। আমি যথাসাধ্য সেবা শুশ্রষা করেছি (কিন্তু শেষ পর্যন্ত সে মারাই গেল) । মারা যাওয়ার পর আমি তাকে যথারীতি সমাহিত করেছি। আবূ তালিব বললেন, তুমি এরূপ করবে আমরা এ আশাই পোষণ করি। এভাবে কিছুদিন কেটে গেল ৷ তারপর এঁ ইয়ামানী ব্যক্তি যাকে সংবাদ পৌছে দেয়ার জন্য মজুর ব্যক্তিটি অসিয়াত করেছিল, হজ্জবরৃত পালনে মক্কায় উপস্থিত হল এবং (পূর্ব অঙ্গীকার অনুযায়ী) ছে কুরাইশগণ বলে ডাক দিল । তখন তাকে বলা হল, এই যে, কুরাইশ । সে আবার বলল, হে বনু হাশিম, বলা হল; এই যে, বনু হাশিম । সে জিজ্ঞাসা করল, আবূ তালিব কোথায় ? লোকজন আবূ তালিবকে দেখিয়ে দিল । তখন ' ইয়ামানী লোকটি বলল, আপনাদের অমুক ব্যক্তি আপনার নিকট এ সংবাদটি পৌছে দেয়ার জন্য আমাকে অসিয়াত করেছিল যে অমুক ব্যক্তি মাত্র একটি রশির কারণে তাঁকে হত্যা করেছে। (সে ঘটনাটিও সবিস্তারে বৰ্ণনা করল) এ কথা শুনে আবূ তালিব ‘মজুর নিয়োগকারী ব্যক্তির নিকট গমন করে বলল;(তুমি আমাদের ভাইকে হত্যা করেছ) কাজেই আমাদের তিনটি প্রস্তাবের যে কোন একটি তোমাকে মেনে নিতে হবে। তুমি হয়ত হত্যার বিনিময় স্বরূপ একশ উট দিবে অথবা তোমার গোত্রের বিশ্বাসযোগ্য পঞ্চাশ জন লোক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।