৩৭০ বুখারী শরীফ যায়েদ জিজ্ঞাসা করলেন । (দীনে) হানীফ কি? সে বলল, তাহল ইব্রাহীম (আ)-এর দীন । তিনি ইয়াহুদীও ছিলেন না নাসারাও ছিলেন না ।তিনি আল্লাহ্ ব্যতীত অন্য কারো ইবাদত করতেন না। তখন যায়েদ বের হলেন এবং তীর সাথে একজন খৃস্টান আলিমের সাক্ষাত হল। ইয়াহ্দী ‘আলীমের নিকট ইতিপূর্বে তিনি যা যা বলেছিলেন তার কাছেও তা বললেন । তিনি বললেন, তুমি আমাদের দীন গ্রহণ করবেনা । গ্রহণ করলে যে পরিমাণ গ্রহণ করবে সে পরিমাণ আল্লাহ্র লা‘নত তোমার উপর আপতিত হবে । যায়েদ বললেন, আমি তো আল্লাহ্র লা‘নত থেকে পালিয়ে আসছি। আর আমি যথাসাধ্য সামান্যতম আল্লাহ্র লা‘নত ও গযব ও বহন করব না । তিনি বললেন, আমাদের ধর্মের যে পরিমাণ তুমি গহণ করবে সে পরিমাণ আল্লাহ্র লা‘নত তোমার উপর পড়বে । যায়েদ (রা) বললেন, আমি তো আল্লাহ্র লা‘নত থেকে পালিয়ে এসেছি,এবং আমি আল্লাহ্র লা‘নত ও গযবের সামান্যতম অংশ বহন করতে রাধযী নই, এবং আমি কি তা বহনের শক্তি রাখি ? তুমি কি আমাকে এছাড়া অন্য কোন পথের সন্ধান দেবে সে বলল, আমি অন্য কিছু জানিনা । শুধু এতটুকু বলতে পারি যে, তুমি দীনে হানীফ গ্রহণ কর । তিনি বললেন, হানীফ কী ? উত্তরে তিনি বললেন, তাহল ইব্রাহীম (আ)-এর দীন, তিনি ইয়াহুদীও ছিলেন না এবং খৃষ্টানও ছিলেন না এবং আল্লাহ্ ছাড়া আর কারো ইবাদত করতেন না । যায়েদ যখন ইব্রাহীম (আ) সম্পর্কে তাদের মন্তব্য জানতে পারলেন, তখন তিনি বেরিয়ে পড়ে দু'হাত উঠিয়ে বললেন, হে আল্লাহ্! আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি দীনে ইব্রাহীম (আ)-এর উপর আছি । লায়স (র) বলেন হিশাম তার পিতাসূত্রে তিনি আসমা বিন্ত আবু বকর (রা) থেকে বর্ণনা করতে গিয়ে আমার কাছে লিখছেন যে, তিনি (আসমা) বলেন, আমি দেখলাম যায়েদ ইব্ন আমর ইব্ন নুফায়লকে কা’বা শরীফের দেয়ালে পিঠ লাগিয়ে দাড়িয়ে আছেন এবং বলছেন, হে কুরাইশ গোত্র, আল্লাহ্র কসম, আমি ব্যতীত তোমাদের কেউ-ই দীনে ইব্রাহীমের উপর নেই । আর তিনিত যেসব কন্যা সন্তানকে জীবস্ত কবর দেওয়ার জন্য নেওয়া হত তাদেরকে তিনি বাচাবার ব্যবস্থা করতেন । যখন কোন লোক তার কন্যা সন্তানকে হত্যা করার জন্য ইচ্ছা করত, তখন তিনি এসে বলতেন, হত্যা করো না আমি তার জীবিকার ব্যবস্থার ব্যয়ভার গ্রহণ করবো । এ বলে তিনি শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসতেন । শিশুটি বড় হলে পর তার পিতাকে বলতেন, তুমি যদি তোমার কন্যাকে নিয়ে যেতে চাও, তাহলে আমি দিয়ে দেব। আর তুমি যদি নিতে ইচ্ছেক না হও, তবে আমিই-এর যাবতীয় ব্যয়ভার বহন করতে থাকব । IIL PU .Y No ২১৩৫. পরিচ্ছেদ £ কা'বা গৃহের নির্মাণ IE rl JG shy Le Gis JG yaa CES [FT] Ud Eade EC “AA 2 FEA cae oA EELS, রি CALLS lL Lee wwWuw.eelm. weebly.com
— পৃষ্ঠা ৩৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।