' অতএব যখন তিনি ডান দিকে তাকান তখন হাসেন আর যখন বাম দিকে তাকান তখন কাদেন। এরপর আমাকে নিয়ে জিব্রাঈল (আ) আরো উপরে উঠলেন'। এমনকি দ্বিতীয় আকাশের দ্বারে এসে গেলেন । তখন তিনি এ আকাশের দ্বাররক্ষীকে বললেন, দরজা খুলুন! ছ্বাররক্ষী তাকে প্রথম আকাশের দ্বাররক্ষী যেরূপ বলেছিল, অনুরূপ বলল ৷ তারপর তিনি দরজা খুলে দিলেন। আনাস (রা) বলেন, এরপর আবু যার (রা) উল্লেখ করেছেন যে নবী শ্ব আকাশসমূহে ইদ্রীস, মূসা, ঈসা এবং ইবরাহীম (আ)-এর সাক্ষাৎ পেয়েছেন । তাদের কার অবস্থান কোন আকাশে তিনি আমার কাছে তা বর্ণনা করেন নি। তবে তিনি এটা উল্লেখ করেছেন যে, তিনি (নবী শ্ব) দুনিয়ার নিকটর্তী আকাশে আদম (আ)-কে এবং ষষ্ঠ আকাশে ইব্রাহীম (আ)-কে দেখতে পেয়েছেন। আনাস (রা) বলেন, জিবরাঈল (আ) যখন (নবী শুই সহ) ইদ্রীস (আ)-এর পাশ দিয়ে অতিক্ৰম করলেন, তখন তিনি (ইদ্রীস (আ)) বলেছিলেন, হে নেক নবী এবং নেক ভাই! আপনাকে মারহাবা। (নবী হ্রলুই্ব বলেন) আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে ? তিনি (জিব্রাঈল) জবাব দিলেন, ইনি ইদ্রীস (আ)! এরপর মূসা (আ)-এর নিকট দিয়ে অতিক্রম করলাম । তিনি বললেন, মারহাবা! হে নেক নবী এবং নেক ভাই । তখন আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে ? তিনি (জিব্রাঈল (আ১)) বললেন, ইনি মূসা (আ)। তারপর ঈসা (আ)-এর পাশ দিয়ে অতিক্রম করলাম । তিনি বললেন, মারহাবা! হে নেক নবী এবং নেক ভাই । তখন আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? তিনি (জিব্রাঈল (আ)) জবাব দিলেন, ইনি ঈসা (আ)। অতঃপর ইব্রাহীম (আ)-এর পাশ দিয়ে অতিক্রম করলাম । তিনি বললেন, মারহাবা। হে নেক নবী এবং নেক সন্তান! আমি জানতে চাইলাম, ইনি কে ? তিনি (জিবরাঈল (আ)) বললেন, ইনি ইব্রাহীম (আ)। ইব্ন শিহাব (র) বলেন, আমাকে ইব্ন হাযম (র) জানিয়েছেন যে, ইব্ন আব্বাস ও আবূ হাইয়্যা আনসারী (রা) বলতেন, নবী হর বলেছেন, এরপর জিব্রাঈল আমাকে উর্ধ্বে নিয়ে গেলেন। শেষ পর্যন্ত আমি একটি সমতল স্থানে গিয়ে পৌছলাম ৷ সেখান থেকে কলমসমূহের খসখস শব্দ শুনছিলাম ৷ ইব্ন হাযম (র) এবং আনাস ইব্ন মালিক (রা) বর্ণনা করেছেন। নবী হ্ল্র্ব বলেছেন, তখন আল্লাহ্ আমার উপর পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরয করেছেন। এরপর আমি এ নির্দেশ নিয়ে ফিরে চললাম । যখন মূসা (আ)-এর পাশ দিয়ে অতিক্রম করছিলাম, তখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনার'রব আপনার উম্মতের উপর কি ফরয করেছেন ? আমি বললাম, তাদের উপর পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরয করা হয়েছে। তিনি বললেন, পুনরায় আপনার রবের কাছে ফিরে যান (এবং তা কমাবার জন্য আবেদন করুন ।) কেননা আপনার উন্মতের তা পালন করার সামর্থ্য থাকবে না। তখন ফিরে গেলাম এবং আমার রবের নিকট তা কমাবার জন্য আবেদন করলাম তিনি তার অর্ধেক কমিয়ে দিলেন। আমি মূসা (আ)-এর কাছে ফিরে আসলাম । তিনি বললেন, আপনার রবের কাছে গিয়ে পুনরায় কমাৰার আবেদন কৰুন এবং তিনি (নবী শ্রুহর ) পূর্বের অনুরূপ কথা আবার উল্লেখ করলেন । এবার তিনি (আল্লাহ্) তার অর্ধেক কমিয়ে দিলেন। আবার আমি মূসা (আ)-এর কাছে আসলাম এবং তিনি পূর্বের মত বললেন। আমি তা করলাম । তখন আল্লাহ্ তার এক অংশ মাফ করে দিলেন। আমি পুনরায় মুসা (আ)-এর কাছে আসলাম এবং তাকে অবহিত করলাম । তখন ত্নি বললেন, আপনার রবের নিকট গিয়ে আরো কমাবার আরয করুন। কেননা আপনার উম্মতের তা পালনকষ্ষ্মর সামর্থ্য থাকবে না । আমি আবার ফিরে গেলাম এবং আমার রবের . নিকট তা কমাবার আবেদন করলাম । তিনি বললেন, এ পীচ ওয়াক্ত সালাত বাকী রইল । আর তা সাওয়াবের ক্ষেত্রে পঞ্চাশ ওয়াক্ত সালাতের সমান হবে। আমার কথার পরিবর্তন হয় না । তারপর আমি মূসা (আ)-এর www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।