আম্বিয়া কিরাম (আ) ২৯৯ ওয়সিয়াত করুন এবং খলীফা মনোনীত করুন । উমর (রা) বললেন, খিলাফতের জন্য এ কয়েকজন ব্যতীত অন্য কাউকে আমি যোগ্যতম পাচ্ছি না, যাদের প্রতি নবী করীম হ্রহুইু তার ইন্তিকালের সময় রাধী ও খুশী ছিলেন। তারপর তিনি তাদের নাম বললেন, আলী, উসমান, যুবায়র, তালহা, সা‘দ ও আবদুর রাহমান ইব্ন আউফ (রা) এবং বললেন, আবদুল্লাহ ইব্ন উমর (রা) তোমাদের সাথে থাকবে । কিন্তু সে খিলাফত লাভ করতে পারবে না। তা ছিল শুধু সান্ত্বনা হিসাবে । যদি খিলাফতের দায়িত্ব সাদের (রা) উপর ন্যস্ত করা হয় তবে তিনি এর জন্য যোগ্যতম ব্যক্তি ॥আর যদি তোমাদের মধ্যে অন্য কেউ খলীফা নির্বাচিত হন তবে তিনি যেন সর্ব বিষয়ে সা‘দের সাহায্য ও পরামর্শ গ্রহণ করেন । আমি তাকে (কুফার গভর্নরের পদ থেকে) অযোগ্যতা বা খিয়ানতের কারণে অপসারণ করি নি। আমার পরে (নির্বাচিত) খলীফাকে আমি ওয়াসিয়াত করছি, তিনি যেন প্রথম যুগের মুহাজিরগণের হক সম্পর্কে সচেতন থাকেন, তাদের মান-সন্মান রক্ষায় সচেষ্ট থাকেন । এবং আমি তীকে আনসার সাহাবীগণের যারা মুহাজিরগণের আগমনের পূর্বে এই নগরীতে (মদীনায়) বসবাস করে আসছিলেন এবং ঈমান এনেছেন, তাদের প্রতি সদ্ব্যবহার করার ওয়াসিয়াত করছি যে তাদের মধ্যে নেককারগণের ওযর আপত্তি যেন গ্রহণ করা হয় এবং তাদের মধ্যে কারোর ভুলক্রটি হলে তা যেন ক্ষমা করে দেয়া হয়। আমি তাকে এ ওয়সিয়াতও করছি যে, তিনি যেন রাজ্যের বিভিন্ন শহরের আধিবাসীদের প্রতি সদ্ব্যবহার করেন। কেননা তীরাও ইসলামের হেফাযতকারী । এবং তারাই ধন-সম্পদের যোগানদাতা ৷ তারাই শত্রুদের চোখের কাটা । তাদের থেকে তাদের সন্তুষ্টির ভিত্তিতে কেবলমাত্র তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ যাকাত আদায় করা হয়। আমি তাকে পল্লীবাসীদের সহিত সদ্ধ্যবহার করারও ওয়াসিয়ত করছি । কেননা তারাই আরবের ভিত্তি এবং ইসলামের মুল শক্তি । তাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ এনে তাদের দরিদ্ব্দের মধ্যে বিলিয়ে দেয়া হয়। আমি তাকে আল্লাহ্ ও তীর রাসূলের শুনব জিন্মীদের (অর্থাৎ সংখ্যা লঘু সম্প্রদায়) বিষয়ে ওয়াসিয়াত করছি যে, তাদের সাথে কৃত অঙ্গীকার যেন পুরা করা হয় । (তারা কোন শক্র দ্বারা আক্রান্ত হলে) তাদের পক্ষাবলম্বনে যেন যুদ্ধ করা হয়, তাদের শক্তি সামর্থ্যের অধিক জিযিয়া (কর) যেন চাপানো না হয়। উমর (রা)-এর ইন্তিকাল হয়ে গেলে আমরা তীর লাশ নিয়ে পায়ে হেঁটে চললাম । আবদুল্লাহ ইব্ন উমর (রা) আয়েশা (রা)-কে সালাম করলেন এবং বললেন, উমর ইব্ন খাত্তাব (রা) অনুমতি চাচ্ছেন । তিনি (আয়েশা (রা)) বললেন, তাকে প্রবেশ করাও । এরপর তাকে প্রবেশ করান হল এবং তীর সঙ্গীদ্বয়ের পার্শ্বে দাফন,করা হল । যখন তীর দাফন কার্য সম্পন্ন হল, তখন এ ব্যক্তিবর্গ একত্রিত হলেন । তখন আবদুর রাহমান (রা) বললেন, তোমরা তোমাদের বিষয়টি তোমাদের মধ্য থেকে তিনজনের উপর ছেড়ে দাও ৷ তখন যুবায়র (রা) বললেন, আমি, আমরা বিষয়টি আলী (রা)-এ উপর অর্পণ করলাম । তালহা (রা) বললেন, আমার বিষয়টি উসমান (রা)-এর উপর ন্যস্ত করলাম । সা‘দ (রা) বললেন, আমার বিষয়টি আবদুর রাহমান ইব্ন আউফ (রা)-এর উপর ন্যস্ত করলাম ৷ তারপর আবদুর রহমান (রা), উসমান ও আলী (রা)-কে বলঞ্তদীন, আপনাদের দু'জনের মধ্য থেকে কে এই দায়িত্ব থেকে অব্যাহতি পেতে ইচ্ছা করেন ? (একজন অব্যাহতি দিলে) এ দায়িত্ব অপর জনার উপর অর্পণ করব । আল্লাহ্ ও ইসলামের হক আদায় করা তীর অন্যতম দায়িত্ব হবে। কে অধিকতর যোগ্য সে সম্পর্কে দু'জনেরই চিন্তা করা উচিৎ ৷ ব্যক্তিদ্বয় (উসমান ও আলি (রা)) নীরব থাকলেন । তখন আবদুর রাহমান (রা) নিজেই বললেন, আপনারা এ দায়িত্ব আমার উপর ন্যস্ত করতে পারেন কি ? আল্লাহ্কে সাক্ষী রেখে বলছি, আমি আপনাদের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।