বুখারী শরীফ তিনি তা পান করলেন; তাও তার পেট থেকে বেরিয়ে পড়ল । তখন সকলই বুঝতে পারলেন, মৃত্যু তার অবশ্যম্ভাবী । আমরা তার নিকট উপস্থিত হলাম । অন্যান্য লোকজনও আসতে শুরু করল । সকলেই তার প্রশংসা করতে লাগল । তখন যুবক বয়সী একটি লোক এসে বলল, হে আমীরুল মু'মিনীন । আপনার জন্য আল্লাহ্র সু-সংবাদ রয়েছে; আপনি তা গ্রহণ করুন । আপনি নবী করীমঞ্লুলুই -এ সাহচর্য গ্রহণ করেছেন, ইসলামের প্রাথমিক যুগেই আপনি তা গ্রহণ করেছেন, HN LER EEE আপনি খলীফা হয়ে ন্যায় বিচার করেছেন । তারপর আপনি শাহাদাত লাভ করেছেন। উমর (রা) বললেন, আমি পছন্দ করি যে তা আমার জন্য ক্ষতিকর বা লাভজনক না হয়ে সমান সমান হয়ে যাক । যখন যুবকটি চলে যেতে উদ্যত হল তখন তার (পরিহিত) লুঙ্গিটি মাটি ছুয়ে যাচ্ছিল । (এ দেখে) উমর (রা) বললেন, যুৰকটিকে আমার নিকট ডেকে আন। (ছেলেটি আসল) তিনি বললেন- হে ভাতিজা, তোমার কাপড়ুটি উঠিয়ে নাও। এটা তোমার কাপড়ের পরিচ্ছন্নতার উপর এবং তোমার রবের নিকটও পছন্দীয় । (তারপর তিনি বললেন) হে আবদুল্লাহ ইব্ন উমর তুমি হিসাব করে দেখ আমার খণের পরিমাণ কত । তারা হিসাব করে দেখতে পেলেন ছিয়াশি হাজার (দিরহাম) বা এর কাছাকাছি । তিনি বললেন, যদি উমরের পরিবার পরিজনের মাল দ্বারা তা পরিশোধ হয়ে যায়, তবে তা দিয়ে পরিশোধ করে দাও । অন্যথায় আদি ইব্ন কা'ব এর বংশধরদের নিকট থেকে সাহায্য গ্রহণ কর । তাদের মাল দিয়েও যদি ঝণ পরিশোধ না হয় তবে কুরাইশ কবিলা থেকে সাহায্য গ্রহণ করবে এর বাহিরে কারো সাহায্য গহণ করবে না। আমার পক্ষ থেকে তাড়াতাড়ি ঝণ আদায় করে দাও । উন্মল মু'মিনীন আয়েশা (রা)-এর খেদমতে তুমি যাও এবং বল উমর আপনাকে সালাম পাঠিয়েছে। আমীরুল মু'মিনীন, শব্দটি বলবে না । কেননা এখন আমি মু'’মিনগণের আমীর নই । তাকে বল উমর ইব্ন খাত্তাব তার সাথীদ্বয়ের পাশে দাফন হওয়ার অনুমতি চাচ্ছেন । ইব্ন উমর (রা) আয়েশা (রা)-এর খেদমতে গিয়ে সালাম জানিয়ে প্রবেশের অনুমতি চাইলেন ৷ তিনি বললেন, প্রবেশ কর, তিনি দেখলেন, আয়েশা (রা) বসে বসে কাদছেন। তিনি গিয়ে বললেন, উমর ইব্ন খাত্তাব (রা) আপনাকে সালাম পাঠিয়েছেন এবং তার সাথীদ্বয়ের পাশে দাফন হওয়ার জন্য আপনার অনুমতি চেয়েছেন। আয়েশা (রা) বললেন, তা আমার আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আজ আমি এ ব্যাপারে আমার উপরে তাকে অগ্রাধিকার প্রদান করছি। আবদুল্লাহ ইব্ন উমর (রা) যখন ফিরে আসছেন তখন বলা হল- এই যে আবদুল্লাহ ফিরে আসছে । তিনি বললেন, আমাকে উঠিয়ে বসাও। তখন এক ব্যক্তি তাকে ঠেস দিয়ে বসিয়ে ধরে রাখলেন উমর (রা) জিজ্ঞাসা করলেন, কি সংবাদ ? তিনি বললেন, আমীরুল মু'মিনীন, আপনি যা আকাঙ্ক্ষা করেছেন, তাই হয়েছে, তিনি অনুমতি দিয়েছেন। উমর (রা) বললেন, আলহামদুলিল্লাহ । এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয় আমার নিকট ছিল না । যখন আমার ওফাত হয়ে যাবে তখন আমাকে উঠিয়ে নিয়ে, তাকে (আয়েশা (রা)) আমার সালাম জানিয়ে বলবে, উমর ইব্ন খাত্রাব (রা) আপনার অনুমতি চাচ্ছেন। যদি তিনি অনুমতি দেন, তবে আমাকে প্রবেশ করাবে আর যদি তিনি অনুমতি না দেন তবে আমাকে সাধারণ মুসলমানদের গোরস্থানে নিয়ে যাবে। এ সময় উম্মুল মুমিনীন হাফসা (রা)-কে কতিপয় মহিলাসহ আসতে দেখে আমরা উঠে পড়লাম ৷ হাফসা (রা) তার কাছে গিয়ে কিছুক্ষণ কাদলেন। তারপর পুরুষগণ এসে প্রবেশের অনুমতি চাইলে, তিনি ঘরের ভিতর চলে (গেলেন) ঘরের ভেতর হতেও আমরা তাঁর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম । তীরা (সাহাবীগণ) বললেন, হে আমীরুল মু'মিনীন, আপনি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।