আনিয়া কিরাম (আ) চহ ধার্যের ব্যাপারে) তোমরা এটা কী করলে ? তোমরা কী আশঙ্কা করছ'যে তোমরা ইরাক ভূমির উপর যে কর ধার্য করেছ তা বহনে এঁ ভূখন্ড অক্ষম ? তারা বললেন, আমরা যে পরিমাণ কর ধার্য করেছি, এ ভূ-খন্ড তা বহনে সক্ষম । এতে অতিরিক্ত কোন বোঝা চাপান হয়নি । তখন উমর (রা) বললেন, তোমরা পুনঃচিন্তা করে দেখ যে তোমরা এ ভূখন্ডের উপর যে কর আরোপ করেছ তা বহনে সক্ষম নয় ? বর্ণনাকারী বলেন, তারা বললেন, না (সাধ্যাতীত কর আরোপ করা হয় নি) এরপর উমর (রা) বললেন, আল্লাহ্ যদি আমাকে সুস্থ রাখেন তবে ইরাকের বিধবাগণকে এমন অবস্থায় রেখে যাব যে তারা আমার পরে কখনো অন্য কারো মুখপেক্ষী না হয়। বর্ণনাকারী বলেন, এরপর চতুর্থ দিন তিনি (ঘাতকের আঘাতে) আহত হলেন যেদিন প্রত্যুষে তিনি আহত হন, আমি তাঁর কাছে দাড়িয়েছিলাম এবং তার ও আমার মাঝে আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা) ব্যতীত অন্য কেউ ছিল না। উমর (রা) (সালাত শুরু করার প্রাক্কালে) দু'কাতারের মধ্য দিয়ে চলার সময় বলতেন, কাতার সোজা করে নাও । যখন দেখতেন কাতারে কোন ক্রটি নেই তখন তাকবীর বলতেন । তিনি অধিকাংশ সময় সূরা ইউসুফ, সূরা নাহল অথবা এ ধরনের (দীর্ঘ) সুরা (ফজরের) প্রথম রাক‘আতে তিলাওয়াত করতেন, যেন অধিক পরিমাণে লোক প্রথম রাকআতে শরীক হতে পারেন। (সেদিন) তাকবীর বলার পরেই আমি তাকে বলতে শুনলাম, একটি কুকুর আমাকে আঘাত করেছে অথবা বলেন, আমাকে আক্রমণ করেছে। ঘাতক “ইলজ” দ্রুত পলায়নের সময় দু’ধারী খঞ্জর দিয়ে ডানে বামে আঘাত করে চলছে। এভাবে তের জনকে আহত করল । এদের মধ্যে সাতজন শহীদ হলেন । এ অবস্থা দৃষ্টে এক মুসলিম তার লম্বা চাদরটি ঘাতকের উপর ফেলে দিলেন। ঘাতক যখন বুঝতে পারল সে ধরা পড়ে যাবে তখন সে আত্মহত্যা করল । উমর (রা) আব্দুর রাহমান ইব্ন আউফ (রা)-এর হাত ধরে আগে এগিয়ে দিলেন। উমর (রা)-এর নিকটবর্তী যারা ছিল শুধুমাত্র তারাই ব্যাপরটি দেখতে পেল । আর মসজিদের প্রান্তে যারা ছিল তারা ব্যাপরটি এর বেশী বুঝতে পারল না যে উমর (রা)-এর কণ্ঠস্বর শুনা যাচ্ছে না। তাই তারা “সুবহানাল্লাহ সুবহানাল্লাহ” বলতে লাগলেন । আব্দুর রহমান ইব্ন আউফ (রা) তীদেরকে নিয়ে সংক্ষেপে সালাত আদায় করলেন। যখন মুসন্লীগণ চলে গেলেন, তখন উমর (রা) বললেন, হে ইব্ন আব্বাস (রা) দেখ তো কে আমাকে আঘাত করল । তিনি কিছুক্ষণ অনুসন্ধান করে এসে বললেন, মুগীরা ইব্ন শো'বা (রা)-এর গোলাম (আবূ লুলু) । উমর (রা) জিজ্ঞাসা করলেন, এঁ কারীগর গোলামটি ? তিনি বললেন, হা । উমর (রা) বললেন, আল্লাহ্ তার সর্বনাশ করুন । আমি তার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম । আলহামদুল্লাহ, আল্লাহ্ আমার মৃত্যু ইসলামের দাবীদার কোন ব্যক্তির হাতে ঘটান নি। হে ইব্ন আব্বাস (রা) তুমি এবং তোমার পিতা মদীনায় কাফির গোলামের সংখ্যা বৃদ্ধি পছন্দ করতে । আব্বাস (রা)-এর নিকট অনেক অমুসলিম গোলাম ছিল। ইব্ন আব্বাস (রা) বললেন, যদি আপনি চান তবে আমি কাজ করে ফেলি অর্থাৎ আমি তাদেরকে হত্যা করে ফেলি । উমর (রা) বললেন, তুমি ভুল বলছ । (তুমি তা করতে পার না) কেননা তারা তোমাদের ভাষায় কথা বলে তোমাদের কেবলামুখী হয়ে সালাত আদায় করে, তোমাদের ন্যায় হজ্জ করে। তারপর তাকে তীর ঘরে নেয়া হল । আমরা তার সাথে চললাম ৷ মানুষের অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল, ইতিপূর্বে তাদের উপর এতবড় মুসীবত আর আসেনি । কেউ কেউ বলছিলেন, ভয়ের কিছু নেই । আবার কেউ বলছিলেন, আমি তার সম্পর্কে আশংকাবোধ করছি । তারপর খেজুরের শরবত আনা হল তিনি তা পান করলেন। কিন্তু তা তার পেট থেকে বেরিয়ে পড়ল । এরপর দুধ আনা হল, বখারী শরীফ (৬)--৩৮ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।