আৰ্বিয়া কিরাম (আ) ২৬৯ উমর (রা) কথা বলতে চাইলে, আবু বকর (রা) তাকে থামিয়ে দিলেন । উমর (রা) বলেন, আল্লাহ্র কসম, আমি বক্তব্য রাখতে চেয়েছিলাম এই জন্য যে, আমি আনসারদের মহফিলে বলার জন্য চিন্তা-ভাবনা করে এমন কিছু চমৎকার ও যুক্তিপূর্ণ কথা তৈরী করেছিলাম । যার প্রেক্ষিতে আমার ধারণা ছিল হয়তঃ আবূ বকর (রা)-এর চিন্তা ভাবনা এতটা গভীরে নাও পৌছতে পারে। কিন্তু আবূ বকর (রা) অত্যন্ত জোরাল ও যুক্তিপূর্ণ বক্তব্য পেশ করলেন তিনি তার বক্তব্যে বললেন, আমীর আমাদের (মুহাজিরদের) মধ্য হতে একজন হবেন এবং তোমাদের মধ্য হতে (আনসারদের) হবেন উষীর । তখন হুবাব ইব্ন মুনযির (আনসারী) (র) ‘বললেন, আল্লাহ্র কসম ৷ আমরা এরূপ করব না । বরং আমাদের মধ্যে একজন ও আপনাদের মধ্যে একজন আমীর হবেন। আবূ বকর (রা) বললেন, না, এমন হয় না। আমাদের মধ্য হতে খলীফা এবং তোমাদের মধ্য হতে উষীর হবেন। কেননা কুরাইশ গোত্র অবস্থানের (মক্কা) দিক দিয়ে যেমন আরবের মধ্যস্থানে, বংশ ও রক্তের দিকে থেকেও তারা তেমনি শ্রেষ্ঠ । তাঁরা নেতৃত্বের জন্য যোগ্যতায় সবার শীর্ষে। “তোমরা উমর (রা) অথবা আবূ উবায়দা ইব্ন জাররাহ (রা)-এর হাতে বায়‘আত করে নাও । উমর (রা) বলে উঠলেন, আমরা কিন্তু আপনার হাতেই বায়'আত করব । আপনিই আমাদের নেতা । আপনিই আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ । আমাদের মাঝে আপনি রাসুলুল্লাহ সুদ -এর প্রিয়তম ব্যক্তি । এ বলে উমর (রা) তীর হাত ধরে বায়‘আত করে নিলেন । সাথে সাথে উপস্থিত সকলেই বায়‘আত করলেন। তখন জনৈক ব্যক্তি বলে উঠলেন, আপনারা সা'দ ইব্ন উবায়দা (রা)-কে মেরে ফেললেন ? উমর (রা) বললেন, আল্লাহ্ তাকে মেরে ফেলেছেন। আবদুল্লাহ ইব্ন সালিম ........ আয়েশা (রা) বলেন, ওফাতের সময় নবী করীম শর -এর চোখ দু’টি বার বার উপর দিকে উঠছিল এবং তিনি বার বার বলছিলেন, (হে আল্লাহ্) সর্বোচ্চ বন্ধুর (আল্লাহ্র) সাক্ষাতের আমি আগ্রহী । আয়েশা (রা) বলেন, আবূ বকর ও উমর (রা)-এর খুঁত্বা দ্বারা আল্লাহ্ তা'আলা এ চরম মুহূর্তে উম্মতকে রক্ষা করেছেন। উমর (রা) জনগণকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন যে, এমন কিছু মানুষ আছে যাদের অন্তরে কপটতা রয়েছে আল্লাহ্ তাদের ফাদ থেকে উম্মতকে রক্ষা করেছেন। এবং আবূ বকর (রা) লোকদিগকে সত্য সঠিক পথের সন্ধান দিয়েছেন। হক ও ন্যায়ের পথ নির্দেশ করেছেন, তাদের দায়িত্ব ও কর্তব্য স্বরণ করিয়ে দিয়েছেন । তারপর সাহাবা কেরাম এ আয়াত পড়তে পড়তে প্রস্থান করলেনঃ মুহাম্মদ শ্ব একজন রাসূল মাত্র । তার পূর্বে বহু রাসূলগণ গত হয়েছেন CE কৃতজ্ঞ বান্দাদের । (৩ £ ১৪৪) AA OEE FIO 0 CR PAS ORE Ee tr রি ACE at st Ag? A ANE U5) GHC UG 1 A OL ULE Uk Sf SA ac ASF Ar - Salil ins www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।