২৪৪ বুখারী শরীফ আহমদ ইব্ন ইসহাক (রা) ......... আবদুল্লাহ ইব্ন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, সাদ ইবৃন মু‘আয (রা) (আনসারী) ‘ওমরা আদায় করার জন্য (মক্কা) গমন করলেন এবং সাফওয়ানের পিতা উমাইয়া ইব্ন খালাফ এর বাড়ীতে তিনি অতিথি হলেন । উমাইয়াও সিরিয়ায় গমনকালে (মদীনায়) সাদ (রা)-এর বাড়ীতে অবস্থান করত ৷ উমাইয়া সাদ (রা)-কে বলল, অপেক্ষা করুন, যখন দুপুর হবে এবং যখন চলাফেরা কমে যাবে, তখন আপনি যেয়ে তাওয়াফ করে নিবেন । (অবসর মুহূর্তে) সাদ (রা) তাওয়াফ করছিলেন। এমতাবস্থায় আবূ জেহেল এসে হাযির হল । সা'দ (রা)-কে দেখে জিজ্ঞাসা করল, এ ব্যক্তি কেঃ যে কা’বার তাওয়াফ করছে ? সাদ (রা) বললেন, আমি সাদ । আবূ জেহেল বলল, তুমি নির্বিঘ্নে কাবার তাওয়াফ করছ ? অথচ তোমরাই মুহাম্মদ শ্লহ্র ও তার সাথীদেরকে আশ্রয় দিয়েছ ? সাদ (রা) বললেন, হা । এভাবে দু'জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল । তখন উমাইয়া সাদ (রা)-কে বলল, আবুল হাকামের সাথে উচ্চস্বরে কথা বল না, কেননা সে মক্কাবাসীদের (সর্বজন মান্য) নেতা । এরপর সা'দ (রা) বললেন, আল্লাহ্র কসম! তুমি যদি আমাকে বায়তুল্লাহ্র তাওয়াফ করতে বাধা প্রদান কর, তবে আমিও তোমার সিরিয়ার সাথে ব্যবসা বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিব । উমাইয়া সা‘দ (রা)-কে তখন বলতে লাগল, তোমার স্বর উঁচু করো না এবং সে তাকে বিরত করতে চেষ্টা করতে লাগল । তখন সা'দ (রা) ক্রোধাঝ্বিত হয়ে বললেন, আমাকে ছেড়ে দাও ৷ আমি মুহাম্মদ পলু -কে বলতে শুনেছি, তারা তোমাকে হত্যা করবে । উমাইয়া বলল, আমাকেই ? তিনি বললেন হা (তোমাকেই) । উমাইয়া বলল, আল্লাহ্র কসম মুহাম্মদ এহ কখনও মিথ্যা কথা বলেন না। এরপর উমাইয়া তার স্ত্রীর কাছে ফিরে এসে বলল, তুমি কি জান, আমার ইয়াসরিবী ভাই (মদীনা) আমাকে কি বলেছে? স্ত্রী জিজ্ঞাসা করল কি বলছে? উমাইয়া বলল, সে মুহাম্মদ সহন -কে বলতে শুনেছে যে, তারা আমাকে হত্যা করবে । তার স্ত্রী বলল, আল্লাহ্র কসম, মুহাম্মদ সহ ত মিথ্যা বলেন না। যখন মক্কার মুশরিকরা বদরের উদ্দেশ্যে রওয়ানা হল এবং আহবানকারী আহ্বান চালাল । তখন উমাইয়ার স্ত্রী তাকে স্মরণ করিয়ে দিল, তোমার ইয়াসরিবী ভাই তোমাকে যে কথা বলছিল সে কথা কি তোমার স্মরণ নেই ? তখন উমাইয়া (বদরের যুদ্ধে) না যাওয়াই সিদ্ধান্ত নিল । আবূ জেহেল তাকে বলল, তুমি এ অঞ্চলের একজন শীর্ষস্থানীয় নেতা ৷ (তুমি যদি না যাও তবে কেউ-ই যাবে না) আমাদের সাথে দুই একদিনের পথ চল । (এরপর না হয় ফিরে আসবে ৷) উমাইয়া তাদের সাথে চলল । আল্লাহ্ তা'আলার ইচ্ছায় (বদর প্রান্তে মুসলমানদের হাতে) সে নিহত হল। EL A420 2 AEE 0 ন এব A LAE Et LE U8 En ny al LR ASAE 5 po Go G3 sl SES LHe LE TELESIS GY Az Fe Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।