আম্বিয়া কিরাম (আঁ) ২২১ ALS LE EI Aly Gada of GALS IK CAS adi LAL, AUG - Ke CO pli of Ll JEL AE [৩৩৪০ ] মুহাম্মদ ইবনুল হাকাম (র) ......... আদি ইবৃন হাতিম (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা নবী হ্লুহ্হকু -এর মজলিসে বসা ছিলাম । তখন এক ব্যক্তি এসে দুর্ভিক্ষের অভিযোগ করল । তারপর আর এক ৰকতি ডাকাতের উগত কথ নলা আয়া করত ৭23 বললেন, এ আর, তুমি দিহা নামক স্থানটি দেখেছ! আমি বললাম, দেখি নাই, তবে স্থানটি আমার জানা আছে । তিনি বললেন, তুমি যদি দীর্ঘজীবী হও তবে দেখতে পাবে একজন উট সওয়ার হাওদানশীন মহিলা হীরা থেকে রওয়ানা হয়ে বায়তুল্লাহ শরীফে তাওয়াফ করে যাবে। আল্লাহ্ ব্যতীত অন্য কাউকেও ভয় করবেনা । আমি মনে মনে বলতে লাগলাম তাই গোত্রের ডাকাতগুলো কোথায় থাকবে যারা ফিত্না ফাসাদের আগুন জ্বালিয়ে দেশকে ছারখার করে দিচ্ছে। তিনি বললেন, তুমি যদি দীর্ঘজীবী হও, তবে নিশ্চয়ই দেখতে পাবে যে - কিস্রার (পারস্য সম্রাট) ধনভাণ্ডার কবজা করা হয়েছে। আমি বললাম, কিস্রা ইব্ন হুরমুযের ? নবী সহ বললেন, হা, কিস্রা ইব্ন হুরমুযের। তোমার আয়ু যদি দীর্ঘ হয় তবে অবশ্যই তুমি দেখতে পাবে, লোকজন মুষ্টিভরা যাকাতের স্বর্ণ-রৌপ্য নিয়ে বের হবে এবং এমন ব্যক্তিকে তালাশ করে বেড়াবে যে তাদের এ মাল গ্রহণ করে। কিন্তু গ্রহণকারী একটি মানুষও পাবেনা । তোমাদের প্রত্যেকটি মানুষ কিয়ামত দিবসে মহান আল্লাহ্র সাক্ষাত লাভ করবে। তখন তার ও আল্লাহ্র মাঝে অন্য কোন দোভাষী থাকবেনা যিনি ভাষান্তর করে বলবেন । আল্লাহ্ বলবেন, আমি কি (দুনিয়াতে) তোমার নিকট আমার বাণী পৌছানোর জন্য রাসূল প্রেরণ করিনি ? সে বলবে হা, প্রেরণ করেছেন। আল্লাহ্ বলবেন, আমি কি তোমাকে ধন-সম্পদ, সন্তান-সন্ততি দান করিনি এবং দয়া মেহেরবাণী করিনি? তখন সে বলবে, হা, দিয়েছেন। তারপর সে ডান দিকে নযর করবে, জাহান্নাম ব্যতীত আর কিছুই দেখতে পাবে না । আবার সে বাম দিকে নযর করবে, তখনো সে জাহান্নাম ব্যতীত কিছুই দেখবে না। আদী (রা) বলেন, আমি নবী শুই -কে বলতে শুনেছি, অর্ধেকটি খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে নিজকে রক্ষা কর আর যদি তাও করার তৌফিক না হয় তবে মানুষের জন্য মঙ্গলজনক সৎ ও ভাল কথা বলে নিজেকে আগুন থেকে রক্ষা কর । আদী (রা) বলেন, আমি নিজে দেখেছি, এক উট সওয়ার মহিলা হীরা থেকে একাকী রওয়ানা হয়ে কা'বাহ্ শরীফ তাওয়াফ করেছে। সে আল্লাহ্ ব্যতীত অন্য কাউকেও ভয় করেনা । আর পারস্য সম্রাট কিস্রা ইব্ন হুরমুযের ধনভাণ্ডার যারা দখল করেছিল, তাদের মধ্যে আমি একজন ছিলাম । যদি তোমরা দীর্ঘজীবী হও, তবে নবী হ্লহহুক্ব যা বলেছেন, তা স্বচক্ষে দেখতে পাবে। (অর্থাৎ মুষ্টিভরা স্বর্ণ দিতে চাইলে কিনু কেউ নিতে চাইবেনা ৷) is Ss i bs EAE EC WWW. een weebly. com”
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।