ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 06
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

আহ্বিয়া কিরাম (আ) ১৭৭ সম্পর্কে কিছু বলবে । এঁ দিনও আলী (রা) আমার নিকট দিয়ে গমনকালে বললেন, এখনো কি লোকটি তার গন্তব্যস্থল ঠিক করতে পারেনি? আমি বললাম না। তিনি বললেন, আমার সাথে চল । পথিমধ্যে তিনি আমাকে জিজ্ঞাস করলেন বল, তোমার বিষয় কি? কেন এ শহরে আগমন ? আমি বললাম, যদি আপনি আমার বিষয়টি গোপন রাখবেন বলে আশ্বাস দেন তাহলে তা আপনাকে বলতে পারি. তিনি বললেন নিশ্চয়ই আমি গোপনীয়তা রক্ষা করব । আমি বললাম, আমরা জানতে পেরেছি, এখানে এমন এক ব্যক্তির আবিভর্বি হয়েছে যিনি নিজেকে নবী বলে দাবী করেন। আমি তাঁর সাথে সবিস্তার আলাপ আলোচনা করার জন্য আমার ভাইকে পাঠিয়ে ছিলাম । কিন্তু সে ফেরৎ গিয়ে আমাকে সন্তোষজনক কোন কিছু বলতে পারেনি। তাই নিজে দেখা করার ইচ্ছা নিয়ে এখানে আগমন করেছি । আলী (রা) বললেন, তুমি সঠিক পথপ্রদর্শক পেয়েছ । আমি এখনই তাঁর খেদমতে উপস্থিত হওয়ার জন্য রওয়ানা হয়েছি । তুমি আমার অনুসরণ কর এবং আমি যে গৃহে প্রবেশ করি তুমিও সে গৃহে প্রবেশ করবে । রাস্তায় যদি তোমার যেন আমি জুতা ঠিক করতেছি । তুমি কিন্তু চলতেই থাকবে । (যেন কেউ বুঝতে না পারে তুমি আমার সঙ্গি) । আলী (রা) পথ চলতে শুরু করলেন। আমিও তাঁর অনুসরণ করে চলতে লাগলাম ৷ তিনি নবী প্রহর -এর নিকট প্রবেশ করলে, আমিও তাঁর সাথে ডুকে পড়লাম । আমি বললাম, হে আল্লাহ্র রাসূল, আমার নিকট ইসলাম পেশ করুন । তিনি পেশ করলেন । আর আমি মুসলমান হয়ে গেলাম । নবী শুদ্ব বললেন, হে আবূ যার । আপাততঃ তোমার ইসলাম গ্রহণ গোপন রেখে তোমার দেশে চলে যাও । যখন আমাদের বিজয় সংবাদ জানতে পাবে তখন এসো । আমি বললাম, যে আল্লাহ্‌ আপনাকে সত্য দীনসহ্‌ পাঠিয়েছেন তাঁর কসম! আমি কাফির মুশরিকদের সম্মুখে উচ্চস্বরে তৌহীদের বাণী ঘোষণা করব । (ইব্‌ন আব্বাস (রা) বলেন, ) এই কথা বলে তিনি মসজিদে হারামে গমন করলেন, কুরাইশের লোকজনও সেথায় উপস্থিত ছিল । তিনি বললেন, হে, কুরাইশগণ! আমি নিশ্চিতভাবে সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্‌ ছাড়া কোন মাবুদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিতেছি যে, মুহাম্মদ শ্রুহুই আল্লাহ্র বান্দা ও তাঁর রাসূল । ইহা শুনে কুরাইশগণ বলে উঠল, ধর এই ধর্মত্যাগী লোকটিকে । তারা আমার দিকে এগিয়ে আসল এবং আমাকে নির্মমভাবে প্রহার করতে লাগল; যেন আমি মরে যাই । তখন আব্বাস (রা) আমার নিকট পৌছে আমাকে ঘিরে রাখলেন (প্রহার বন্ধ হল) ৷ তারপর তিনি কুরাইশকে লক্ষ্য করে বললেন, তোমাদের বিপদ অবশ্যন্তাবী । তোমরা গিফার বংশের একজন লোককে হত্যা করতে উদ্যোগী হয়েছ অথচ তোমাদের ব্যবসা-বাণিজ্যের কাফেলাকে গিফার গোত্রের সন্নিকট দিয়ে যাতায়াত করতে হয়। (ইহা কি তোমাদের মনে নেই)? একথা শুনে তারা সরে পড়ল । পরদিন ভোরবেলা কাবাগৃহে উপস্থিত হয়ে গেল দিনের মতই আমি আমার ইসলাম গ্রহণের পূর্ণ ঘোষণা দিলাম । কুরাইশগণ বলে উঠলো, ধর এই ধর্মত্যাগী লোকটিকে ৷ পূর্ব দিনের মত আজও তারা নির্মমভাবে আমাকে মারধর করলো। এই দিনও আব্বাস (রা) এসে আমাকে রক্ষা করলেন এবং কুরাইশদিগকে লক্ষ্য করে ওঁ দিনের মত বক্তব্য রাখলেন । ইব্‌ন ‘আব্বাস (রা) বলেন, ইহাই ছিল আবু যার (রা)-এর ইসলাম গ্রহণের প্রথম ঘটনা । ‘' WwWw.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।