ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 06
/ ৫২৮
📝 লেখা 📖 পিডিএফ

১৪৪ বুখারী শরীফ সেরে গেল । তাকে সুন্দর রং এবং সুন্দর চামড়া দান করা হল । তারপর ফিরিশ্তা তাকে জিজ্ঞাসা করলেন, কোন্‌ ধরনের সম্পদ তোমার কাছে বেশী প্রিয় ? সে জবাব দিল, ‘উট’ অথবা সে বলল, ‘গরু’ । এ ব্যাপারে বর্ণনাকারীর সন্দেহ রয়েছে যে শ্বেতীরোগী না টাকওয়ালা দু'জনের একজন বলেছিল ‘উট’ আর অপরজন বলেছিল ‘গরু’ । অতএব তাকে একটি দশ মাসের গর্ভবতী উটনী দেয়া হল ৷ তখন ফিরিশৃতা বললেন, “এতে তোমার জন্য বরকত হোক ।” বর্ণনাকারী বলেন, ফিরিশৃতা টাকওয়ালার কাছে গেলেন এবং বললেন, তোমার কাছে কি জিনিস পছন্দনীয়? সে বলল, সুন্দর চুল এবং আমার থেকে যেন এ রোগ চলে যায়। মানুষ আমাকে ঘৃণা করে। বর্ণনাকারী বলেন, ফিরিশৃতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তৎক্ষণাৎ মাথার টাক চলে গেল । তাকে (তার মাথায়) সুন্দর চুল দেয়া হল । ফিরিশ্তা জিজ্ঞাসা করলেন, কোন্‌ সম্পদ তোমার নিকট অধিক প্রিয় ? সে জবাব দিল, ‘গরু’ । তারপর তাকে একটি গর্ভবতী গাভী দান করলেন। এবং ফিরিশৃতা দুআ করলেন, এতে তোমাকে বরকত দান করা হোক । তারপর ফিরিশৃতা অন্ধের নিকট আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, কোন্‌ জিনিস তোমার কাছে বেশী প্রিয় ? সে বলল, তখন ফিরিশৃতা তার চোখের উপর হাত বুলিয়ে দিলেন, তৎক্ষণাৎ আল্লাহ্‌ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন । ফিরিশৃতা জিজ্ঞাসা করলেন, কোন্‌ সম্পদ তোমার কাছে অধিক প্রিয় ? সে জবাব দিল ‘ছাগল’ । তখন তিনি তাকে একটি গর্ভবতী ছাগী দিলেন। উপরে উল্লেখিত লোকদের পশুগুলো বাচ্চা দিল । ফলে একজনের উটে ময়দান ভরে গেল, অপরজনের গরুতে মাঠ পূর্ণ হয়ে গেল এবং আর একজনের ছাগলে উপত্যকা ভরে গেল । এরপর এঁ ফিরিশৃতা তার পূর্ববর্তী আকৃতি প্রকৃতি ধারণ করে শ্বেতরোগীর কাছে এসে বললেন, আমি একজন নিঃস্ব ব্যক্তি । আমার সফরের সকল (সম্বল) শেষ হয়ে গেছে। আজ আমার গন্তব্য স্থানে পৌছার আল্লাহ্‌ ছাড়া কোন উপায় নেই । আমি তোমার কাছে এঁ সত্তার নামে একটি উট চাচ্ছি, যিনি তোমাকে সুন্দর রং কোমল চামড়া এবং সম্পদ দান করেছেন। আমি এর উপর সাওয়ার হয়ে আমার গন্তব্যে পৌছাব। তখন লোকটি তাকে বলল, আমার উপর বহু দায় দায়িত্ব রয়েছে। (কাজেই আমার পক্ষে দান করা সম্ভব নয়) তখন ফিরিশ্তা তাকে বললেন, সম্ভবত আমি তোমাকে চিনি । তুমি কি এক সময় শ্বেতরোগী ছিলে না ? মানুষ তোমাকে ঘৃণা করত । তুমি কি ফকীর ছিলে না ? এরপর আল্লাহ্‌ তাআলা তোমাকে প্রচুর সম্পদ) দান করেছেন। তখন সে বলল, আমি তো এ সম্পদ আমার পূর্বপুরুষ থেকে ওয়ারিশ সূত্রে পেয়েছি । ফিরিশৃতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও, তবে আল্লাহ্‌ তোমাকে সেরূপ করে দিন, যেমন তুমি ছিলে তারপর ফিরিশৃতা মাথায় টাকওয়ালার কাছে তাঁর সেই বেশভূষা ও আকৃতিতে ' গেলেন এবং তাকে ঠিক তদ্রপই বললেন, যেরূপ তিনি শ্বেতী রোগীকে বলেছিলেন। এও তাকে ঠিক অনুরূপ জবাব দিল যেমন জবাব দিয়েছিল শ্বেতীরোগী । তখন ফিরিশ্তা বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও, তার আকৃতিতে আসলেন এবং বললেন, আমি একজন নিঃস্ব লোক, মুসাফির মানুষ ; আমার সফরের সকল সম্বল শেষ হয়ে গেছে। আজ বাড়ী পৌছার ব্যাপারে আল্লাহ্‌ ছাড়া কোন গতি নেই । তাই আমি তোমার কাছে সেই সত্তার নামে একটি ছাগী প্রার্থনা করছি যিনি তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন আর আমি এ ছাগীটি নিয়ে আমার এ সফরে বাড়ী পৌছতে পারব। সে বলল, বাস্তবিকই আমি অন্ধ ছিলাম । আল্লাহ্‌ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।