জিহাদ ৩৩১ ES hl ESS AGE MBE, & <l sla LASS. C531 ফাযল ইব্ন ইয়াকুব (র).......... জুবাইর ইব্ন হাইয়া (র) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রা) মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্ন বড় বড় শহরের দিকে সেনা দল পাঠালেন। সে সময় হুরমযান (মাদায়েনের শাসক) ইসলাম গ্রহণ করে। উমর (রা) তাকে বললেন, আমি এসব যুদ্ধের ব্যাপারে তোমার পরামর্শ গ্রহণ করতে চাই । তিনি বললেন, ঠিক আছে। এ সকল দেশ এবং দেশে মুসলিমদের দুশমন যে সব লোক বাস করছে, তাদের উদাহরণ একটি পাখির ন্যায়, যার একটি মাথা, দু'টি পা রয়েছে। যদি একটি ডানা ভেঙ্গে দেওয়া হয়, তবে সে পাখিটি উভয় পা, একটি ডানা ও মাথার সাহায্য উঠে দাড়াবে যদি অপর ডানা ভেঙ্গে দেওয়া হয়, তবে সে দু'টি পা ও মাথার সাহায্যে উঠে দাড়াবে । আর যদি মাথা ভেঙ্গে দেয়া হয়, তবে উভয় পা, উভয় ডানা ও মাথা সবই অকেজো হয়ে যাবে। কিসরা শত্রুদের হলো মাথা, কায়সার হল একটি ডানা, আর পারস্য হল অপর ডানা ৷ কাজেই মুসলিমগণকে এ আদেশ করুন, তারা যেন কিস্রার উপর আক্রমণ করে । বকর ও যিয়াদ (র) উভয়ে জুবাইর ইব্ন হাইয়া (র) থেকে বর্ণিত, তিনি বলেন, তারপর উমর (রা) আমাদের ডাকলেন আর আমাদের উপর নু‘মান ইব্ন মুকাররিনকে আমীর নিযুক্ত করেন। আমরা যখন শত্ৰু দেশে পৌছলাম, কিসরার এক সেনাপতি চল্লিশ হাজার সৈন্য নিয়ে আমাদের মুকাবিলায় আসল । তখন তার পক্ষ থেকে একজন দোভাষী দাড়িয়ে বলল, তোমাদের মধ্য থেকে একজন আমার সঙ্গে আলোচনা করুক । তখন মুগীরা (ইব্ন শু‘বা) (রা) বললেন, যা ইচ্ছা প্রশ্ব করতে পার । সে বলল, তোমরা কারা? তিনি বললেন, আমরা আরবের লোক । দীর্ঘ দিন আমরা অতিশয় দুর্ভাগ্য (কুফরীতে) এবং কঠিন বিপদে (দারিদ্র্য) ছিলাম ৷ ক্ষুধার তাড়নায় আমরা চামড়া ও খেজুর গুটি চুষতাম ৷ চুল ও পশম পরিধান করতাম । বৃক্ষ ও পাথর পূজা করতাম । আমরা যখন এ অবস্থায় পতিত তখন আসমান ও যমীনের প্রতিপালক আমাদের মধ্য থেকে আমাদের প্রতি একজন নবী প্রেরণ করেন। তার পিতা-মাতাকে আমরা চিনি। আমাদের নবী ও আমাদের রবের রাসূল শর আমাদেরকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ করেছেন, যে পর্যন্ত না তোমরা এক আল্লাহ্ তা'আলার ইবাদত কর কিংবা জিযিয়া দাও। আর আমাদের নবী শুনবেন আমাদের রবের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন যে, আমাদের মধ্য থেকে যে নিহত হবে, সে জান্নাতে এমন নিয়ামত লাভ করবে, যা কখনো দেখা যায় নি। আর আমাদের মধ্য থেকে যারা জীবিত থাকবে তোমাদের গর্দানের মালিক হবে। নু‘মান (র) (মুগীরাকে) বললেন, আপনাকে আল্লাহ তা'আলা এরূপ যুদ্ধে রাসূলুল্লাহ শুব -এর সাথী করেছেন আর তিনি আপনাকে লজ্জিত ও লাঞ্ছিত করেনি আর আমি ও রাসূলুল্লাহ শ্রহহ্ব -এর সাথে অনেক যুদ্ধে অংশ গ্রহণ করেছি। তার নিয়ম এ ছিল যে, যদি দিনের পূর্বাহেে যুদ্ধ শুরু না করতেন, তবে তিনি বাতাস প্রবাহিত হওয়া এবং সালাতের সময় হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। ER ws SEB LANL UNE I SL. \৭! ১৯৬২. পরিচ্ছেদ ৪ ইমাম (মুসলিম রাষ্ট্র্ধান) যদি কোন জনপদের প্রশাসকের সাথে সন্ধি করে, তবে কি তা অবশিষ্ট লোকদের বেলায়ও প্রযোজ্য হবে? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।