ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 05
/ ৪১০
📝 লেখা 📖 পিডিএফ

২৫৬ বুখারী শরীফ তৃতীয় জন বলে উঠলেন, ‘সূচনাতেই বিশ্বাসঘাতকতা! আল্লাহ্র কসম! আমি তোমাদের সাথে যাবো না, আমি তাদেরই পদাঙ্ক অনুসরণ করব, যারা শাহাদাত বরণ করেছেন ।’ কাফিরগণ তাকে তাদের সঙ্গে টেনে নিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু তিনি যেতে অস্বীকার করেন। তখন তারা তাকে শহীদ করে ফেলে এবং তারা খুবাইব ও ইব্ন দাসিনাকে নিয়ে চলে যায়। অবশেষে তাদের উভয়কে মক্কায় বিক্রয় করে ফেলে । এ বদর যুদ্ধের পরবর্তী সময়ের কথা তখন খুবাইবকে হারিস ইব্‌ন আমিরের পুত্রগণ ক্রয় করে নেয়। আর বদর যুদ্ধের দিন খুবাইব (রা) হারিস ইব্‌ন আমিরকে হত্যা করেছিলেন খুবাইব (রা) কিছু দিন তাদের নিকট বন্দী থাকেন। ইব্ন শিহাব (র) বলেন, আমাকে উবায়দুল্লাহ ইব্‌ন আয়ায্‌ অবহিত করেছেন, তাকে হারিসের কন্যা জানিয়েছে যে, যখন হারিসের পুত্রগণ খুবাইব (রা)-কে শহীদ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিল, তখন তিনি তার নিকট থেকে ক্ষৌর কাজ সম্পন্ব করার উদ্দেশ্যে একটা ক্ষুর ধার চাইলেন । তখন হারিসের কন্যা তাকে একখানা ক্ষুর ধার দিল । (সে বলেছে) সে সময় ঘটনাক্রমে আমার এক ছেলে আমার অজ্ঞাতে খুবাইবের নিকট চলে যায় এবং আমি দেখলাম যে, আমার ছেলে খুবাইবের উক্ুর উপর বসে রয়েছে এবং খুবাইবের হাতে রয়েছে ক্ষুর। আমি খুব ভয় পেয়ে গেলাম ৷ খুবাইব আমার চেহারা দেখে বুঝতে পারলেন যে, আমি ভয় পাচ্ছি। তখন তিনি বললেন, তুমি কি এ ভয় করো যে, আমি এ শিশুটিকে হত্যা করে ফেলব? কখনো আমি তা করব না । (হারিসের কন্যা বলল) আল্লাহ্র কসম! আমি খুবাইবের ন্যায় উত্তম বন্দী কখনো দেখিনি । আল্লাহ্র শপথ! আমি একদিন দেখলাম, তিনি লোহার শিকলে আবদ্ধ অবস্থায় আঙ্গুর ছড়া থেকে খাচ্ছেন, যা তার হাতেই ছিল। অথচ এসময় মক্কায় কোন ফলই পাওয়া যাচ্ছিল না । হারিসের কন্যা বলতো, এ তো ছিল আল্লাহ তা'আলার পক্ষ হতে প্রদত্ত জীবিকা, যা তিনি খুবাইবকে দান করেছেন এরপর তারা খুবাইবকে শহীদ করার উদ্দেশ্যে হেরেম থেকে হিল্লের দিকে নিয়ে বের হয়ে পড়ল, তখন খুবাইব (রা) তাদের বললেন, আমাকে দু'রাকআত সালাত আদায় করতে দাও । তারা তাকে সে অনুমতি দান করল । তিনি দু’'রাকআত সালাত আদায় করে নিলেন। তারপর তিনি বললেন, ‘তোমরা যদি ধারণা না করতে যে, আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি তবে আমি সালাতকে দীর্ঘায়িত করতাম ৷ হে আল্লাহ! তাদেরকে এক এক করে ধ্বংস করুন ৷’ তারপর তিনি এ কবিতা দু'টি আবৃত্তি করলেন ঃ “যখন আমি মুসলিম হিসাবে শহীদ হচ্ছি তখন আমি কোন রূপ ভয় করি না । আল্লাহ্র উদ্দেশ্যে আমাকে যেখানেই মাটিতে লুটিয়ে ফেলা হোক না কেন, (তাতে আমার কিছু যায় আসে না) । আমার এ মৃত্যু আল্লাহ তা'আলার জন্যই হচ্ছে। তিনি যদি ইচ্ছা করেন, তবে শহীদ করে ফেলে বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দী অবস্থায় শহীদ করা হয় তার জন্য দু'রাকআত সালাত আদায়ের এ রীতি খুবাইব (রা)-ই প্রবর্তন করে গেছেন। যে দিন আসিম (রা) শাহাদত বরণ করেছিলেন, সেদিন আল্লাহ তা'আলা তার দু'আ কবুল করেছিলেন। সেদিনই রাসূলুল্লাহ শুহুন তার সাহাবাগণকে তাদের সংবাদ ও তাদের উপর যা’ যা’ আপতিত হয়েছিল সবই অবহিত করেছিলেন। আর যখন কুরাইশ কাফিরদেরকে এ সংবাদ পৌছানো হয় যে, আসিম (রা)-কে শহীদ করা হয়েছে তখন তারা তার নিকট এক ব্যক্তিকে প্রেরণ করে, যাতে সে ব্যক্তি তার মরদেহ থেকে কিছু অংশ কেটে নিয়ে আসে । যেন তারা তা দেখে চিনতে পারে। কারণ, বদর যুদ্ধের দিন আসিম (রা) কুরাইশদের জনৈক নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করেছিলেন। আসিমের মরদেহের ( হেফাজতের জন্য) মৌমাছির ঝাক প্রেরিত হল (এই মৌমাছিরা) তার দেহ আবৃত করে রেখে তাদের ষড়যন্ত্র থেকে হেফাজত করল। ফলে তারা তার দেহ হতে কোন এক টুকরা গোশ্ত কেটে নিতে সক্ষম হয়নি। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।