বুখারী শরীফ [২৭৫৯| ইসহাক ইব্ন ইব্রাহীম (র).......জাবির ইব্ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ স্লহ্ন্ -এর সঙ্গে এক যুদ্ধে অংশ গ্রহণ করি। তিনি বলেন, রাসূলুল্লাহ শুৰ কিছুক্ষণ পরে এসে আমার সঙ্গে মিলিত হন; আমি তখন আমার পানি-সেচের উটনীর উপর আরোহী ছিলাম ৷ উটনী ক্লান্ত হয়ে পড়েছিল; এটি মোটেই চলতে পারছিল না । রাসূলুল্লাহ্ শু: আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার উটের কি হয়েছে? আমি বললাম, ক্লান্ত হয়ে পড়েছে। তখন রাসূলুল্লাহ্ শুব উটনীটির পেছন দিক থেকে গিয়ে উটনী- টিকে হাঁকালেন এবং এটির জন্য দুআ করলেন। এরপর এটি সবক'টি উটের আগে আগে চলতে থাকে । রাসূলুল্লাহ স্ন আমাকে জিজ্ঞাসা করলেন, এখন তোমার উটনীটির কিরূপ মনে হচ্ছে? আমি বললাম, ভালই । এটি আপনার বরকত লাভ করেছে । রাসূলুল্লাহ শল বললেন, তুমি কি এটি আমার নিকট বিক্রয় করবে? তিনি বলেন, আমি মনে মনে লজ্জাবোধ করলাম ৷ (কারণ) আমার নিকট এ উটটি ব্যতীত পানি বহনকারী অন্য কোন উটনী ছিল না । আমি বললাম, হ্যা (বিক্রয় করব) । রাসূলুল্লাহ্ শহর বললেন, তাহলে আমার নিকট বিক্রয় কর । অনন্তর আমি উটনীটি তার নিকট এ শর্তে বিক্রয় করলাম যে, মদীনায় পৌছা পর্যন্ত এর উপর আরোহণ করব । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি সদ্য বিবাহিত একজন পুরুষ । তারপর আমি তার নিকট অনুমতি চাইলাম । তিনি আমাকে অনুমতি দিলেন। আমি লোকদের আগে আগে চললাম এবং মদীনায় পৌছে গেলাম । তখন আমার মামা আমার সঙ্গে সাক্ষাত করলেন । তিনি আমাকে উটনী সম্পর্কে জিজ্ঞসা করলেন। আমি তাকে সে বিষয়ে অবহিত করলাম যা আমি করেছিলাম । তিনি আমাকে তিরস্কার করলেন তিনি (রাবী) বলেন, আর যখন আমি রাসূলুল্লাহ্ শহর -এর নিকট অনুমতি চেয়েছিলাম, তখন তিনি আমাকে প্রশ্ব করেছিলেন, তুমি কি কুমারী বিবাহ করেছ, না এমন মহিলাকে বিবাহ করেছ যার পূর্বে বিবাহ হয়েছিল ? আমি বললাম, এমন মহিলাকে বিবাহ করেছি যার পূর্বে বিবাহ হয়েছে। তিনি বল- লেন, তুমি কুমারী বিবাহ করলে না কেন? তুমি তার সঙ্গে খেলাধূলা করতে এবং সেও তোমার সঙ্গে খেলাধূলা করত । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমার পিতা শহীদ হয়েছেন। আমার কয়েকজন ছোট ছোট বোন রয়েছে। তাই আমি তাদের সমবয়সের কোন মেয়ে বিবাহ করা পছন্দ করিনি; যে তাদেরকে আদব-আখলাক শিক্ষা দিতে পারবে না এবং তাদের দেখাশোনা করতে পারবে না। তাই আমি একজন পূর্ব বিবাহ হয়েছে এমন মহিলাকে বিবাহ করেছি; যাতে সে তাদের দেখাশোনা করতে পারে এবং তাদেরকে আদব-কায়দা শিক্ষা দিতে পারে। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ্ শ্ব মদীনায় আসেন, পরদিন আমি তার নিকট উটনীটি নিয়ে উপস্থিত হলাম ৷ তিনি আমাকে এর মূল্য দিলেন এবং উটটিও ফেরত দিলেন । মুগীরা (রা) বলেন, আমাদের বিবেচনায় এটি উত্তম । আমরা এতে কোন দোষ মনে করি না। . Ld Loh Pd “ A+ Ar # A ar AAA H # Pd | ও * Ae 4 a Kl & dl or ne 4 YUE Lb 323 [6 cm ol. \AOS ১৮৫৫. পরিচ্ছেদ £ সদ্য বিবাহিত অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করা । এ প্রসঙ্গে জাবির (রা) কর্তৃক রাসূলুল্লাহ্ সর্ব থেকে হাদীস বর্ণিত আছে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।