১৯৪ বুখারী শরীফ SORES EI ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ শ্রুহরর কায়সারকে ইসলামের প্রতি হবা ইযলিত 0, লে এৰ দেহ || কালৰ) ন রং তাকে রাসূলুল্লাহ শুন নির্দেশ দেন যেন তা বুসরার গভর্নরের কাছে অর্পণ করেন, যাতে তিনি তা কায়সারের কাছে পৌছিয়ে দেন। আল্লাহ যখন পারস্যের সৈন্য বাহিনীকে কায়সারের এলাকা থেকে হটিয়ে দেন, তখন আল্লাহর অনুগ্রহের এই শুকরিয়া হিসাবে কায়সার হিম্স থেকে পায়ে হেটে বায়তুল মুকাদ্দাস সফর করেন। এ সময় তার নিকট রাসূলুল্লাহ শ্রলহ -এর চিঠি এসে পৌছলে তা পাঠ করে তিনি বললেন যে, তার গোত্রের কাউকে খৌজ কর যাতে আমি রাসূলুল্লাহ শল সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। ইব্ন আব্বাস (রা) বলেন, আবু সুফিয়ান (রা) আমাকে জানিয়েছেন যে, সে সময় আবু সুফিয়ান (রা) কুরাইশদের কিছু লোকের সঙ্গে বাণিজ্য উপলক্ষে সিরিয়ায় ছিলেন। এ সময়টি ছিল রাসূলুল্লাহ শ্ব ও কাফির কুরাইশদের মধ্যে সন্ধির যুগ । আবু সুফিয়ান (রা) বর্ণনা করেন যে, কায়সারের সেই দূতের সঙ্গে সিরিয়ার কোন স্থানে আমাদের দেখা হলে সে আমাকে আমার সঙ্গী-সাথীসহ বায়তুল মুকাদ্দাসে নিয়ে গেল । তারপর আমাদের কায়সারের দরবারে হাজির করা হলো। তখন কায়সার মুকুট পরিধান করে রাজ সিংহাসনে উপবিষ্ট ছিলেন । রোমের বিশিষ্ট ব্যক্তিবর্গ তার পার্শ্বে ছিলেন। তারপর তিনি তার দোভাষীকে বললেন, তাদের জিজ্ঞাসা কর, যিনি নিজেকে নবী বলিয়া দাবী করেন, এদের মধ্যে তার নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান (রা) বললেন, আমি বললাম, বংশের দিক দিয়ে আমি তার সবার্ধিক নিকটতম । তিনি জিজ্ঞাসা করলেন, তোমার ও তার মধ্যে কি ধরনের আত্মীয়তা রয়েছে? আমি বললাম, তিনি আমার চাচাতো ভাই । সে সময় উক্ত কাফেলায় আমি ছাড়া আবৃদ মানাফ গোত্রের আর কেউ ছিল না । কায়সার বললেন, তাকে আমার কাছে নিয়ে এস । তারপর বাদশাহর নির্দেশে আমার সকল সঙ্গীকে আমার পেছনে কাধের কাছে সমবেত করা হল । এরপর কায়সার দোভাষীকে বললেন, লোকটির সাথীদের জানিয়ে দাও, আমি তার কাছে সেই লোকটি সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই, যিনি নবী বলিয়া দাবী করেন। যদি সে মিথ্যা বলে, তবে তোমরা তার প্রতিবাদ করবে । আবু সুফিয়ান (রা) বলেন, আল্লাহ্র কসম! আমি যদি এ ব্যাপারে লজ্জাবোধ না করতাম যে, আমার সাথীরা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে, তাহলে তার প্রশ্নের জবাবে নবী সম্পর্কিত কিছু (মিথ্যা) কথা বলতাম । কিন্তু আমি লজ্জাবোধ করলাম যে, আমার সঙ্গীরা আমি মিথ্যা বলেছি বলে প্রচার করবে । ফলে আমি সত্যই বললাম । তারপর তিনি তার দোভাষীকে বললেন, জিজ্ঞাসা করো, তোমাদের মধ্যে নবীর বংশ মর্যাদা কিরূপ? আমি বললাম, আমাদের মধ্যে তিনি উচ্চ বংশীয় । তিনি জিজ্ঞাসা করলেন, তার বংশের অন্য কোন লোক কি ইতিপূর্বে এরূপ দাবী করেছে? জাবাব দিলাম, না । তিনি জিজ্ঞাসা করলেন, তার এ ন্রুওয়াতের আগে কোন সময় কি তাকে মিথ্যার অভিযোগে তোমরা অভিযুক্ত করেছ? আমি বললাম, না । তিনি জিজ্ঞাসা করলেন, তার পূর্ব পুরুষদের কেউ কি বাদশাহ ছিল? আমি বললাম, না। তিনি বললেন, প্রভাবশালী লোকেরা তার অনুসারী হচ্ছে, না দুর্বল (শ্রেণীর) লোকেরা ? আমি বললাম, বরং দুর্বলরাই । তিনি বললেন, এদের সংখ্যা কি বৃদ্ধি পাচ্ছে না কমছে? আমি বললাম, বরং বৃদ্ধি পাচ্ছে। তিনি বললেন, তাঁর দীনে প্রবেশ করার পর কেউ কি সে দীনের প্রতি অপছন্দ করে তা পরিত্যাগ করেছে? আমি বললাম, না । তিনি জিজ্ঞাসা করলেন, তিনি কি কখনো চুক্তি ভঙ্গ করেছেন? আমি বললাম, না। তবে আমরা বর্তমানে তার সঙ্গে একটি চুক্তির মেয়াদে আছি এবং আশঙ্কা করছি যে, তিনি তা ভঙ্গ করতে পারেন। আবু সুফিয়ান (রা) বলেন, আমার বক্তব্যে এই কথা ব্যতীত এমন কোন কথা লুকানো সম্ভব হয়নি । যাতে রাসূল শ্লহহ্ন্ব -কে খাট করা হয় আর আমার প্রতি অপপ্রচারের আশংকা না হয়। কায়সার জিজ্ঞাসা করলেন, তোমরা কি তার বিরুদ্ধে এবং তিনি কি তোমাদের বিরুদ্ধে কখনো যুদ্ধ করেছেন? আমি বললাম, হ্যা । : তিনি বললেন, তার ও তোমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কি? আমি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।