২৩০ _ ” . বুখারী শরীফ ইসহাক (র.)..... খাব্বাব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, জাহেলী যুগে আমি ছিলাম একজন কর্মকার । আস ইব্ন ওয়ায়লের কাছে আমার কিছু দিরহাম পাওনা ছিল। আমি তার কাছে তাগাদা করতে গেলাম । সে আমাকে বলল, যতক্ষণ না তুমি মুহাম্মাদকে অস্বীকার করছ ততক্ষণ আমি তোমার পাওনা পরিশোধ করব না। আমি বললাম, তা হতে পারে না, আল্লাহ্র কসম, যে পর্যন্ত না আল্লাহ্ তোমার মৃত্যু ঘটায় এবং তোমার পুনরুখান না হয় সে পর্যন্ত আমি মুহাম্মদ শ্রুহুহুু -কে অস্বীকার করব না । সে বলল, ঠিক আছে, যতক্ষণ না আমার মৃত্যু হয় এবং পুনরুত্থান না হয় আমাকে অব্যাহতি দাও! তখন আমাকে মাল ও সন্তান দেয়া হবে এরপর তোমার পাওনা পরিশোধ করে দেব । এ প্রসঙ্গে এ আয়াত নাযিল হয় ৪ তুমি কি তার প্রতি লক্ষ্য করেছ, যে আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে এবং বলে, আমাকে অবশ্যই ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দেওয়া হবে (১৯ ৪ ৭৭)। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।