৭৮ | বুখারী শরীফ পেলে আবার তিনি জিজ্ঞাসা করলেন, লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে? আমরা বললাম, না, ইয়া রাসূলাল্লাহ্! তারা আপনার অপেক্ষায় আছেন। তিনি বললেন, আমার জন্য গোসলের পাত্রে পানি রাখ । আয়িশা (রা.) বলেন, আমরা তাই করলাম ৷ তিনি গোসল করলেন । আবার উঠতে চাইলেন, কিন্তু বেহুশ হয়ে পড়লেন কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে পেয়ে জিজ্ঞাসা করলেন, লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে ? আমরা বললাম, না, ইয়া রাসূলাল্লাহ! তারা আপনার অপেক্ষায় আছেন। তিনি বললেন, আমার জন্য গোসলের পাত্রে পানি রাখ । তারপর তিনি উঠে বসলেন, এবং গোসল করলেন। এবং উঠতে গিয়ে বেহুশ হয়ে পড়লেন ৷ কিছুক্ষণ পর আবার হুঁশ ফিরে পেলেন এবং জিজ্ঞাসা করলেন, লোকেরা কি সালাত আদায় করে ফেলেছে ? আমরা বললাম, না, ইয়া রাসূলাল্লাহ্! তারা আপনার অপেক্ষায় আছেন। ওদিকে সাহাবীগণ ইশার সালাতের জন্য নবী শুগুনঁ-এর অপেক্ষায় মসজিদে বসে ছিলেন । নবীর্ললল্হুআবূ বক্র (রা.)-এর নিকট এ মর্মে একজন লোক পাঠালেন যে, তিনি যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেন। সংবাদ বাহক আবূ বক্র (রা.)-এর নিকট উপস্থিত হয়ে বললেন যে, রাসূলুল্লাহ্ শল আপনাকে লোকদের নিয়ে সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন। আবু বক্র (রা.) অত্যন্ত কোমল মনের লোক ছিলেন, তাই তিনি উমর (রা. )-কে বললেন, হে উমর! আপনি সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করে নিন। উমর (রা.) বললেন, আপনিই এর জন্য অধিক হক্দার। তাই আবু বক্র (রা.) সে কয়দিন সালাত আদায় করলেন । তারপর নবী শ্লহপ্ঠু একটু নিজে হাল্কাবোধ করলেন এবং দু'জন লোকের কাধে ভর করে যুহরের সালাতের জন্য বের হলেন। সে দু'জনের একজন ছিলেন আব্বাস (রা.)। আবূ বক্র (রা.) তখন সাহাবীগণকে নিয়ে সালাত আদায় করছিলেন । তিনি যখন নবী . হন্টেৰ -কে দেখতে পেলেন, পিছনে সরে আসতে চাইলেন। নবী শর তাকে পিছিয়ে না আসার জন্য ইশারা করলেন এবং বললেন, তোমরা আমাকে তার পাশে বসিয়ে দাও । তারা তাকে আবূ বক্র (রা.)- এর পাশে বসিয়ে দিলেন। বর্ণনাকারী বলেন, তারপর আবূ বক্র (রা.) নবীরহ্ুলঃএর সালাতের ইক্তিদা করে সালাত আদায় করতে লাগলেন। আর সাহাবীগণ আবু বক্র (রা.)-এর সালাতের ইক্তিদা করতে লাগলেন । নবী শ্রপহ তখন উপবিষ্ট ছিলেন । উবায়দুল্লাহ বলেন, আমি আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা.)- এর নিকট উপস্থিত হয়ে বললাম, নবীহ্ুলহ্নই-এর আস্তম কালের অসুস্থতা সম্পর্কে আয়িশা (রা.) আমাকে যে হাদীস বর্ণনা করেছেন, তা কি আমি আপনার নিকট বর্ণনা করব না ? তিনি বললেন, কর্ন । তাই আমি তাকে সে হাদীস শুনালাম । তিনি এ বর্ণনার কোন অংশেই আপত্তি করলেন না, তবে তাকে তিনি জিজ্ঞাসা করলেন যে, আব্বাস (রা.)-এর সাথে যে অপর এক সাহাবী ছিলেন, আয়িশা (রা.) কি আপনার নিকট তার নাম উল্লেখ করেছেন ? আমি বললাম, না । তিনি বললেন, তিনি হলেন, আলী (রা.)। Asse Se 31 2 be 54 p02 Ss UC DAES EEO ts dire EEL 10 CLs 350° Lo clay LUG Lai JU a cn ts Le YS dds clo SiG AAS Layal rf sly NEES 5b be Rr ny > LS JG Sail Ll sll Sd fe LEE L2G fs AS . Lasl2 le Ue te 5 FANE www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।