ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 01
/ ৩০৪
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল ওহী ১১ জবাবে বলেছ, ‘না ৷' তাই আমি বলছি যে, তার পূর্বপুরুষের মধ্যে যদি কোন বাদশাহ থাকতেন, তবে আমি - বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ-দাদার বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি-_এর আগে কখনো তোমরা তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ কিনা ? তুমি বলেছ, ‘না ।' এতে আমি বুঝলাম, এমনটি হতে পারে না যে, কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে অথচ আল্তাহ্র ব্যাপারে মিথ্যা কথা বলবে আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, শরীফ লোক তার অনুসরণ করে, না সাধারণ লোক ? তুমি বলেছ, সাধারণ লোকই তার অনুসরণ করে। আর বাস্তবেও এরাই হন রাসূলগণের অনুসারী । আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তারা সংখ্যায় বাড়ছে না কমছে ? তুমি বলেছ, বাড়ছে । প্রকৃতপক্ষে ঈমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এ রকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তাঁর দীনে দাখিল হওয়ার পর নারায হয়ে কেউ কি তা ত্যাগ করে ? তুমি বলেছ, ‘না৷’ ঈমানের স্নিঞ্ধতা অন্তরের সাথে মিশে গেলে ঈমান এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তিনি চুক্তি ভঙ্গ করেন কিনা ? তুমি বলেছ, ‘না’ । প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপই, চুক্তি ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তিনি তোমাদের কিসের নির্দেশ দেন? তুমি বলেছ, তিনি তোমাদের এক আল্লাহ্‌র ইবাদত করা ও তার সাথে অন্য কিছুকে শরীক না করার নির্দেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তিপূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে, সত্য কথা বলতে ও কলুষমুক্ত থাকতে । তুমি যা বলেছ তা যদি সত্য হয়, তবে শীঘ্রই তিনি আমার এ দু'পায়ের নীচের জায়গার মালিক হবেন । আমি নিশ্চিত জানতাম, তার আবির্ভাব হবে ; কিন্তু তিনি যে তোমাদের মধ্য থেকে হবেন, এ কথা ভাবিনি । যদি জানতাম, আমি তার কাছে পৌছতে পারব, তীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোন কষ্ট স্বীকার করতাম । আর আমি যদি তার কাছে থাকতাম তবে অবশ্যই তার দু’খানা পা ধুয়ে দিতাম ৷ এরপর তিনি রাসূলুল্লাহ্‌ =: -এর সেই পত্রখানি আনতে বললেন, যা তিনি দিহ্‌য়াতুল কালবীর মাধ্যমে বসরার শাসকের কাছে পাঠিয়েছিলেন তিনি তা পাঠ করলেন । তাতে লেখা ছিল ৪ বিসমিল্লাহির রাহমানির রাহীম (দয়াময় পরম দয়ালু আল্লাহ্র নামে)। আল্লাহ্র বান্দা ও তার রাসূল মুহাম্মদ হুল “এর পক্ষ থেকে রোম সম্রাট হিরাকল-এর. প্রতি । __শান্তি (বর্ষিত হোক) তার থতি, যে হিদায়াতের অনুসরণ করে। তারপর আমি আপনাকে' ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন । আল্লাহ্‌ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন, তবে সব প্রজার পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব! এস সে কথার দিকে, যা আমাদের ও তোমাদের মধ্যে একই; যেন আমরা আল্লাহ্‌ ব্যতীত আর কারো ইবাদত না করি, কোন কিছুকেই তার শরীক না করি এবং আমাদের কেউ কাউকে আল্লাহ্‌ ব্যতীত রব রূপে গহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে ' বলো, ‘তোমরা সাক্ষী থাক, আমরা মুসলিম’ (৩ £৬৪) । আবু সুফিয়ান বলেন, ‘হিরাকল যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন, তখন সেখানে শোরগোল পড়ে গেল, চীৎকার ও হৈ-হল্লা তুঙ্গে উঠল এবং আমাদের বের করে দেওয়া হলো। আমাদের বের করে দিলে আমি আমার সঙ্গীদের বললাম, আবু কাবশার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে, বনু আসফার (রোম)-এর বাদশাহও তাকে ভয় পাচ্ছে ! তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম, তিনি শীঘ্রই জয়ী হবেন । অবশেষে আল্লাহ্‌ তা'আলা আমাকে ইসলাম গ্রহণের তওফীক দান করলেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।