১০ বুখারী শরীফ কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সঙ্গীদের সহ হিরাকলের কাছে এলেন এবং তখন হিরাকল জেরুণ্যালেমে অবস্থান করছিলেন। হিরাকল তাদেরকে তার দরবারে ডাকলেন। তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিল। এরপর তাদের কাছে ডেকে নিলেন এবং দোভাষীকে ডাকলেন । তারপর জিজ্ঞাসা করলেন, ‘এই যে ব্যক্তি নিজকে নবী বলে দাবী করে---তোমাদের মধ্যে বংশের দিক দিয়ে তার সবচেয়ে নিকটাত্মীয় কে’ ? আবূ সুফিয়ান বললেন, ‘আমি বললাম, বংশের দিক দিয়ে আমিই তার নিকটাত্মীয় ।৷' তিনি বললেন, ‘তাকে আমার খুব কাছে নিয়ে এস এবং তার সঙ্গীদেরও কাছে এনে পেছনে বসিয়ে দাও ৷’ এরপর তীর দোভাষীকে বললেন, ‘তাদের বলে দাও, আমি এর কাছে সে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব, সে যদি আমার কাছে মিথ্যা বলে, তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে ।' আবু সুফিয়ান বলেন, ‘আল্লাহ্র কসম ! তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে-এ লজ্জা যদি আমার না থাকত, তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম ।' এরপর তিনি তার সম্পর্কে আমাকে প্রথম যে প্রশ্ন করেন তা হচ্ছে, ‘তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন ?’ আমি বললাম, ‘তিনি আমাদের মধ্যে অতি সম্রান্ত বংশের ৷’ তিনি বললেন, ‘তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ একথা বলেছে ?' আমি বললাম, ‘না ৷' তিনি বললেন, ‘তার বাপ-দাদাদের মধ্যে কি কেউ বাদশাহ ছিলেন ?’ আমি বললাম, ‘না ।' তিনি বললেন, ‘সম্রান্ত লোকেরা তার অনুসরণ করে, না সাধারণ লোকেরা?’ আমি বললাম, ‘সাধারণ লোকেরা ৷’ তিনি বললেন, ‘তারা কি সংখ্যায় বাড়ছে, না কমছে ?’ আমি বললাম, ‘তারা বেড়েই চলেছে ৷’ তিনি বললেন, ‘তাঁর দীন গহণ করার পর কেউ কি নারায হয়ে তা পরিত্যাগ করে ?' আমি বললাম, ‘না৷’ তিনি বললেন, ‘নবূয়তের দাবীর আগে তোমরা কি কখনো তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ?’ আমি বললাম, ‘না।' তিনি বললেন, ‘তিনি কি চুক্তি ভঙ্গ করেন ?' আমি বললাম, ‘না। তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের চুক্তিতে আবদ্ধ আছি । জানি না, এর মধ্যে তিনি কি করবেন’ আবু সুফিয়ান বলেন, ‘এ কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোন কথা সংযোজনের সুযোগই আমি পাইনি ।' তিনি বললেন, ‘তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছ ?' আমি বললাম, ‘হ্যা ।' তিনি বললেন, ‘তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে ?’ আমি বললাম, ‘তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির ন্যায়।' কখনো তীর পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসে।' তিনি বললেন, ‘তিনি তোমাদের কিসের আদেশ দেন?’ আমি বললাম, ‘তিনি বলেন £ তোমরা এক আল্লাহ্র ইবাদত কর এবং তীর সঙ্গে কোন কিছুর শরীক করো না এবং তোমাদের বাপ-দাদার ভ্রান্ত মতবাদ ত্যাগ কর । আর তিনি আমাদের সালাত আদায় করার, সত্য কথা বলার, নিষ্কলুষ থাকার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার আদেশ দেন।' তারপর তিনি দোভাষীকে বললেন, ‘তুমি তাকে বল, আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি । তুমি তার জওয়াবে উল্লেখ করেছ যে, তিনি তোমাদের মধ্যে সম্ত্রান্ত বংশের । প্রকৃতপক্ষে রাসূল- গণকে তাদের কওমের উচ্চ বংশেই প্রেরণ করা হয়ে থাকে। তোমাকে জিজ্ঞাসা করেছি, এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা ? তুমি বলেছ, ‘না।' তাই আমি বলছি যে, আগে যদি কেউ এ কথা বলে থাকত, তবে অবশ্যই আমি বলতে পারতাম, এ এমন এক ব্যক্তি, যে তার পূর্বসূরীর কথারই অনুসরণ করছে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তার পূর্বপুরুষের মধ্যে কোন বাদশাহ ছিলেন কি না ? তুমি তার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।