দু'রাকআত সালাত আদায় করে ইসতিখারা করার পর এক-একটি হাদীস লিপিবদ্ধ করেছেন। এরূপ কঠোর সতর্কতা অবলম্বনের ফলে অন্যান্য হাদীসগ্রন্থের তুলনায় সারা মুসলিম জাহানে বুখারী শরীফ হাদীসগ্রন্থ হিসেবে সর্বাপেক্ষা জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। জমহুর মুহাদ্দিসের বুখারী শরীফে বর্ণিত প্রতিটি হাদীস নিঃসন্দেহে সহীহ ও গ্রহণযোগ্য । আল্লাহর দরবারে বুখারী শরীফের মকবুলিয়াতের আলামত হিসেবে উল্লেখযোগ্য যে, আলিমগণ ও বুযুর্গানে দীন বিভিন্ন সময়ে কঠিন সমস্যায় ও বিপদাপদে বুখারী শরীফ খতম করে দু'আ করে ফল লাভ করে আসছেন বলে প্রসিদ্ধি আছে। বুখারী শরীফ সংকলনের জন্য ইমাম বুখারী (র)-এর উদ্বুদ্ধ হওয়ার কারণসমূহের মধ্যে উল্লেখযোগ্য যে, তাঁর বিখ্যাত উত্তাদ ইসহাক ইবন রাহওয়ায়হ (র) পরোক্ষভাবে তাকে উদ্দেশ্য করে বলেনঃ তোমাদের মধ্যে কেউ কি এমন নেই, যে “গায়ের সহীহ হাদীস’ থেকে ‘সহীহ হাদীস’ বাছাই করে একখানি গ্রন্থ সংকলন করতে পারে? ইমাম বুখারী (র) একবার স্বপ্নে দেখেন যে, রাসুলুল্লাহ (সা)-এর দেহ মুবারকের উপর মাছি এসে বসছে, আর তিনি পাখা দিয়ে সেগুলোকে তাড়িয়ে দিচ্ছেন। তা'বীর বর্ণনাকারী আলিমগণ এর ব্যাখ্যা দিলেন যে, রাসূলুল্লাহ (সা)-এর সহীহ হাদীসসমূহ ‘গায়ের সহীহ’ হাদীস থেকে বাছাইয়ের কার্য স্বপ্না দষ্টা দ্বারা সম্পাদিত হবে। তখন থেকেই ইমাম বুখারীর মনে এরূপ একটি গ্রন্থ সংকলনের ইচ্ছা প্রবল হয়ে ওঠে এবং তিনি দীর্ঘ ষোল বছরের অক্লান্ত সাধনার পর তা সমাপ্ত করতে সক্ষম হন। এই খ্রন্থ প্রণয়নে তার মুখ্য উদ্দেশ্য ছিল সহীহ হাদীসের একখানি উচ্চাঙ্গের খন্থ রচনা করা এবং তার সে উদ্দেশ্য নিঃসন্দেহে সফল হয়েছে। এ গ্রন্থের হাদীস সন্নিবেশের পর তিনি চিন্তা করলেন যে, অধ্যয়নের সাথে সাথে যাতে লোকে এর ভাবার্থ ও নির্দেশিত বিধানাবলী সম্পর্কে অবহিত ও উপকৃত হতে পারে তজ্জন্য হাদীসসমূহ তিনি বিভিন্ন অধ্যায় ও পরিচ্ছেদে বিন্যস্ত করে ‘তরজমাতূল বাব’ বা শিরোনাম কায়েম করেন। যেহেতু দীন-ই- ইসলামের শিক্ষা ব্যাপক ও বিস্তৃত, তাই এর বিধানাবলীর পরিসীমা নির্ধারণ করা দুষ্কর । পক্ষান্তরে ইমাম বুখারী (র) কর্তৃক সংকলিত হাদীসগুলির সংখ্যা সীমিত। এই সীমিত সংখ্যক হাদীস দ্বারা দীন-ই ইসলামের ব্যাপক ও বিস্তৃত শিক্ষার দলীল-প্রমাণ উপস্থাপন দুষ্কর । তাই ইমাম বুখারী (র) সংকলিত হাদীসগুলি দ্বারা ব্যাপক বিধানাবলীর দলীল কায়েম করতে গভীর জ্ঞান ও তীচ্ষু বুদ্ধির পরিচয় দিয়েছেন। অনেক ক্ষেত্রে তাকে ইশারা বা ইঙ্গিতের আশ্রয় গহণ করতে হয়েছে। ফলে বুখারী শরীফ অধ্যয়নে তরজমাতুল বাব ও বর্ণিত হাদীসের মধ্যে সামঞ্জস্য বিধান করা আলিমদের দৃষ্টিতে একটি কঠিন সমস্যা ও প্রধান বিবেচ্য বিষয় । বুখারী শরীফ প্রণয়নের পর থেকে আজ পর্যন্ত এই কঠিন সমস্যার সমাধান করতে মুহাদ্দিস, ফকীহ ও আলিম সমাজকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। শিরোনামের এই রহস্য ভেদ করতে প্রত্যেকেই স্বীয় জ্ঞান-বিবেকের তুণ থেকে তীর নিক্ষেপে কোন কসুর করেন নি, তবুও মুহাক্কিক আলিমদের ধারণায়, আজও কারো নিক্ষিপ্ত তীর লক্ষ্যস্থল ভেদে সবক্ষেত্রে পুরোপুরি সমর্থ হয় নি। এজন্য বলা হয়ে থাকে ‘ফিকহুল বুখারী ফী তারাজিমিহী’ অর্থাৎ ইমাম বুখারী (র)-এর জ্ঞান- গরিমা ও বুদ্ধি-চাতুর্য তার গ্রন্থের তরজমা বা শিরোনামের মধ্যে লুকিয়ে রয়েছে। পরবর্তীকালের মনীষীগণ এই লুক্কায়িত রত্ন যথাযথ উদ্ধারে সর্বশক্তি ও শ্রম ব্যয় করেও পূর্ণভাবে সফলকাম হতে ব্যর্থ হয়েছেন । বুখারী শরীফ সঙ্কলনের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর সকল দেশের সকল শ্রেণীর মুসলিম মনীষিগণ যেভাবে এর প্রতি গুরুত্বারোপ করে আসছেন আল্লাহর কালাম কুরআন মজীদ ছাড়া আর কোন খ্রন্থের প্রতি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।