ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 01
/ ৩০৪
📝 লেখা 📖 পিডিএফ

~~ - গতরাতে আমি একদল ব্যবসায়ীকে দিবার নিয়্যাত করে ফেলেছি; কাজেই আমি আমার নিয়্যাতের খেলাফ করতে চাই না। পরে তিনি তা পূর্বোক্ত ব্যবসায়ীকে পাচ হাযার দিরহামের মুনাফায়ই দিয়ে দিলেন । নিয়্যাত বা মনের সংকল্প রক্ষা করার জন্য পাচ হাযার দিরহাম মুনাফা ছেড়ে দিতে তিনি দ্বিধাবোধ করেন নি। ইমাম বুখারী (র) বলেনঃ আমি জীবনে কোন দিন কারো গীবত শিকায়াত করিনি । তিনি রামাযান মাসে পুরো তারাবীতে এক খতম, প্রতিদিন দিবাভাগে এক খতম এবং প্রতি তিন রাতে এক খতম কুরআন ম জীদ তিলাওয়াত করতেন । একবার নফল সালাত আদায় কালে তাকে এক বিচ্ছু ষোল সতেরো বার দংশন করে, কিন্তু তিনি যে সূরা পাঠ করছিলেন তা সমাপ্ত না করে সালাত শেষ করেন নি। এভাবে তাকওয়া-পরহেযগারী, ইবাদত-বন্দেগী দান-খয়রাতের বনু ঘটনা তার জীবনীকারগণ বর্ণনা করেছেন, যা অসাধারণ ও বিস্ময়কর । ইমাম বুখারী (র)-কে জীবনে বন্ধ বিপদ ও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। হিংসুকদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি অবর্ণনীয় দুঃখ-কষ্ট ভোগ করেন। বুখারার গভর্নর ত'র দুই পুত্রকে প্রাসাদে গিয়ে বিশেষভাবে হাদীস শিক্ষাদানের আদেশ করেন। এতে হাদীসের অবমাননা মনে করে ইমাম বুখারী (র) তা প্রত্যাখ্যান করেন। এ সুযোগে দরবারের কিছু সংখ্যক হিংসুকের চক্রান্তে তাকে শেষ বয়সে জন্মভূমি বুখারা ত্যাগ করতে হয়েছিল। এ সময় তিনি সমরকন্দবাসীর আহবানে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন । পথিমধ্যে খারতাংগ পল্পীতে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পয়লা শাওয়াল শনিবার ২৫৬ হিজরীতে ইন্তিকাল করেন। দাফনের পর তীর কবর থেকে সুগন্ধি বিচ্ছুরিত হতে থাকে। লোকে দলে দলে তার কবরের মাটি নিতে থাকে। কোনভাবে তা নিবৃত্ত করতে না পেরে পরে কাটা দিয়ে ঘিরে তার কবর রক্ষা করা হয়। পরে জনৈক ওলীআনল্লাহ মানুষের আকীদা নষ্ট হওয়ার আশংকায় সে সুগ্রাণ বন্ধ হওয়ার জন্য দু'আ করেন এবং তারপর তা বন্ধ হয়ে যায়! বুখারী শরীফ বুখারী শরীফের পূর্ণ নাম আল জামিউল মুসনাদুস্‌ সহীহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম ওয়া সুনানিহী ওয়া আয়্যামিহী । হাদীসের প্রধান প্রধান বিষয়সমূহ সম্বলিত বলে একে ‘জামি বা পূর্ণাঙ্গ বলা হয়। কেবল মাত্র সহীহ হাদীস সন্নিবেশিত বলে ‘সহীহ’ এবং “মারফৃ’ “মুত্তাসিল’ হাদীস বর্ণিত হওয়ায় এর মুসনাদ নামকরণ করা হয়েছে। সকল মুহাদ্দিসের সর্বসম্মত সিদ্ধান্ত এই যে, সমস্ত হাদীসগ্রন্থের মধ্যে বুখারী শরীফের মর্যাদা সবার উর্ধ্বে এবং কুরআন মজীদের পরেই সর্বাপেক্ষা বিশুদ্ধ গ্রন্থ । এক লাখ সহীহ ও দু’লাখ গায়ের সহীহ মোট তিন লাখ হাদীস ইমাম বুখারী (র)-এর মুখস্থ ছিল। এ ছাড়া তাঁর কাছে সংগৃহীত আরো তিন লাখ, মোট ছয় লাখ, হাদীস থেকে যাচাই-বাছাই করে তিনি দীর্ঘ ষোল বছরে এ গ্রন্থখানি সংকলন করেন। বুখারী শরীফে সর্বমোট সাত হাজার তিনশত সাতানব্বইটি হাদীস সংকলিত হয়েছে । ‘তাকরার’ বা পুনরাবৃত্তি (যা বিশ্বের প্রয়োজনে করা হয়েছে) বাদ দিলে এই সংখ্যা মাত্র দুই হাজার পীচশত তের-তে দাড়ায় ৷ মু‘আল্লাক ও মুতাবা‘আত যোগ করলে এর সংখ্যা পৌছায় নয় হাজার বিরাশিতে । বুখারী শরীফের সর্বপ্রধান বর্ণনাকারী ফারাবরী (র)- এর বর্ণনা অনুসারে বিখ্যাত ভাষ্যকার হাফিয ইবন হাজার (র) কর্তৃক গণনার সংখ্যা এখানে প্রদত্ত হয়েছে। বিভিন্ন বর্ণনাকারী ও গণনাকারীদের গণনায় এ সংখ্যার তারতম্য পরিলক্ষিত হয় । উপরে বর্ণিত সুক্ষ্ম যাচাই-বাছাই ছাড়াও প্রতিটি হাদীস সংকলনের আগে ইমাম বুখারী গোসল করে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।