"২৬৪ বুখারী শরীফ ফলন ‘উমরা ও হজ্জের জন্যে রওয়ানা হলে খযুল-হুলায়ফা'য় অবতরণ করতেন, বাবলা গাছের নীচে ‘যুল- হুলায়ফা’'র মসজিদের স্থানে । আর যখন কোন যুদ্ধ থেকে অথবা হজ্জ বা ‘উমরা করে সেই পথে ফিরতেন, তখন উপত্যকার মাঝখানে অবতরণ করতেন । যখন উপত্যকার মাঝখান থেকে উপরের দিকে আসতেন, তখন উপত্যকার তীরে অবস্থিত পূর্ব নিম্নভূমিতে উট বসাতেন। সেখানে তিনি শেষ রাত থেকে ভোর পর্যন্ত বিশ্রাম করতেন । এ স্থানটি পাথরের উপর নির্মিত মসজিদের কাছে নয় এবং যে মসজিদ টিলার উপর, তার নিকটেও নয়। এখানে ছিল একটি ঝিল, যার পাশে ‘আবদুল্লাহ (রা) সালাত আদায় করতেন । এর ভিতরে কতগুলো বালির স্তূপ ছিল। আর রাসূলুল্লাহ =ল্্র এখানেই সালাত আদায় করতেন । তারপর নিম্নভূমিতে পানির প্রবাহ হয়ে “আবদুল্লাহ (রা) যে স্থানে সালাত আদায় করতেন তা সমান করে দিয়েছে। ‘আবদুল্লাহ ইব্ন ‘উমর (রা) [নাফি* (র)-কে] বলেছেন ঃ নবী হল্্ ‘শারাফুর-রাওহা'র মসজিদের কাছে ছোট মসজিদের স্থানে সালাত আদায় করেছিলেন । নবী হক যেখানে সালাত আদায় করেছিলেন, ‘আবদুল্লাহ (রা) সে স্থানের পরিচয় দিতেন এই বলে যে, যখন তুমি মসজিদে সালাতে দাড়াবে তখন তা তোমার ডানদিকে । আর সেই মসজিদটি হলো যখন তুমি (মদীনা থেকে) মক্কা যাবে তখন তা ডানদিকের রাস্তার এক পাশে থাকবে। সে স্থান ও বড় মসজিদের মাঝখানে ব্যবধান হলো একটি ঢিল নিক্ষেপ পরিমাণ অথবা তার কাছাকাছি। আর ইব্ন ‘উমর (রা) 'রাওহা'র শেষ মাথায় ‘ইরক’ (ছোট পাহাড়)-এর কাছে সালাত আদায় করতেন । সেই ‘ইরক'-এর শেষ প্রান্ত হলো রাস্তার পাশে মসজিদের কাছাকাছি মক্কা যাওয়ার পথে রাওহা ও মক্কার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানে একটি মসজিদ নির্মিত হয়েছে। ‘আবদুল্লাহ ইব্ন ‘উমর (রা) এই মসজিদে সালাত আদায় করতেন না, বরং সেটাকে তিনি বামদিকে ও পেছনে ফেলে অগ্রসর হয়ে ‘ইরক'-এর নিকটে সালাত আদায় করতেন । আর ‘আবদুল্লাহ (রা) রাওহা থেকে বেরিয়ে এ স্থানে পৌছার আগে যোহরের সালাত আদায় করতেন না। সেখানে পৌছে যোহর আদায় করতেন । আর মক্কা থেকে আসার সময় এ পথে ভোরের এক ঘন্টা আগে বা শেষ রাতে আসলে তথায় অবস্থান করে ফজরের সালাত আদায় করতেন । ‘আবদুল্লাহ (রা) আরো বর্ণনা করেন ৪ নবী হর 'রুওয়ায়ছা'র নিকটে রাস্তার ডানদিকে রাস্তা সংলগ্ন প্রশস্ত সমতল ভূমিতে একটা বিরাট গাছের নীচে অবস্থান করতেন । তারপর তিনি 'রুওয়ায়ছা'র ডাকঘরের দু'মাইল দূরে টিলার পাশ দিয়ে রওয়ানা হতেন । বর্তমানে গাছটির উপরের অংশ ভেঙে গিয়ে মাঝখানে ঝুঁকে গেছে। গাছের কাণ্ড এখনো দাড়িয়ে আছে। আর তার আশেপাশে অনেকগুলো বালির স্তূপ বিস্তৃত রয়েছে। ‘আবদুল্লাহ ইব্ন ‘উমর (রা) আরো বর্ণনা করেছেন £ ‘আর্জ' গ্রামের পরে পাহাড়ের দিকে যেতে যে উচ্চভূমি রয়েছে, তার পাশে নবী হ্হুক্ল সালাত আদায় করেছেন। এই মসজিদের পাশে দু’'তিনটি কবর আছে। এসব কবরে পাথরের বড় বড় খণ্ড পড়ে আছে। রাস্তার ডান পাশে গাছের নিকটেই তা অবস্থিত । দুপুরের পর সূর্য ঢলে পড়লে ‘আবদুল্লাহ (রা) 'আর্জ'’-এর দিক থেকে এসে গাছের মধ্য দিয়ে যেতেন এবং এ মসজিদে যোহরের সালাত আদায় করতেন । ‘আবদুল্লাহ ইব্ন “উমর (রা) আরো বর্ণনা করেছেন যে, রাসুলুল্লাহ হক সে রাস্তার বা দিকে বিরাট গাছগুলির কাছে অবতরণ করেন যা ‘হারশা' পাহাড়ের নিকটবর্তী নিম্নভূমির দিকে চলে গেছে। সেই নিম্নভূমিটি ‘হারশা'-এর এক প্রান্তের সাথে মিলিত । এখান থেকে সাধারণ সড়কের দূরত্ব প্রায় এক তীর নিক্ষেপের পরিমাণ ৷ 'আবদুল্লাহ ইব্ন ‘উমর (রা) সেই গাছগুলির মধ্যে একটির কাছে সালাত আদায় করতেন, যা ছিল রাস্তার নিকটবর্তী এবং সবচাইতে উঁচু । ‘আবদুল্লাহ ইব্ন ‘উমর (রা) আরো বর্ণনা করেছেন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।