ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 01
/ ৩০৪
📝 লেখা 📖 পিডিএফ

MELE কথাগুলো তোমরা পুরোপুরি স্মরণ রাখবে এবং যারা তোমাদের পেছনে রয়েছে তাদের কাছে পৌছে দেবে” (বুখারী) । তিনি সাহাবীগণকে সম্বোধন করে বলেছেন £ “আজ তোমরা (আমার নিকট দীনের কথা) শুনছ, তোমাদের নিকট থেকেও (তা) শুনা হবে”__(মুসতাদরাক হাকিম, ১ খ, পৃ. ৯৫) । তিনি আরও বলেন $ “আমার পরে লোকেরা তোমাদের নিকট হাদীস শুনতে চাইবে । তারা এই উদ্দেশ্যে তোমাদের নিকট এলে তাদের প্রতি সদয় হয়ো এবং তাদের নিকট হাদীস বর্ণনা করো” (মুসনাদ আহমদ) তিনি অন্যত্র বলেছেন £ “আমার নিকট থেকে একটি বাক্য হলেও তা অন্যের কাছে পৌছে দাও” (বুখারী) ৮ম হিজরীতে মন্ধা বিজয়ের পরের দিন এবং ১০ম হিজরীতে বিদায় হজ্জের ভাষণে মহানবী (সা) বলেন £ “উপস্থিত লোকেরা যেন অনুপস্থিতদের নিকট আমার এ কথাগুলো পৌছে দেয়।” (বুখারী) রাসূলুল্লাহ্‌ (সা)-এর উল্লিখিত বাণীর গুরুত্্‌ ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে তাঁর সাহাবীগণ হাদীস সংরক্ষণে উদ্যোগী হন। প্রধানত তিনটি শক্তিশালী উপায়ে মহানবী (সা)-এর হাদীস সংরক্ষিত হয় £ (১) উন্মতের নিয়মিত আমল, (২) রাসূলুল্লাহ্‌ (সা)-এর লিখিত ফরমান, সাহাবীদের নিকট লিখিত আকারে সংরক্ষিত হাদীস ও পুস্তিকা এবং (৩) হাদীস মুখস্থ করে স্মৃতির ভাণ্ডারে সঞ্চিত রাখা, অতঃপর বর্ণনা ও শিক্ষাদানের মাধ্যমে লোক পরম্পরায় তার প্রচার । তদানীন্তন আরবদের স্মরণশক্তি অসাধারণভাবে প্রখর ছিল । কোন কিছু স্মৃতিতে ধরে রাখার জন্য একবার শ্রবণই তাদের জন্য যথেষ্ট ছিল। স্মরণশক্তির সাহায্যে আর্ববাসীরা হাজার বছর ধরে তাদের জাতীয় এতিহ্যকে সংরক্ষণ করে আসছিল। হাদীস সংরক্ষণের ক্ষেত্রে প্রাথমিক উপায় হিসাবে এই মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। মহানবী (সা) যখনই কোন কথা বলতেন, উপস্থিত সাহাবীগণ পূর্ণ আগ্রহ ও আন্তরিকতা সহকারে তা শুনতেন, অতঃপর মুখস্থ করে নিতেন । তদানীন্তন মুসলিম সমাজে প্রায় এক লক্ষ লোক রাসূলুল্লাহ্‌ (সা)-এর বাণী ও কাজের বিবরণ সংরক্ষণ করেছেন এবং স্মৃতিপটে ধরে রেখেছেন । আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) বলেন, “আমরা রাসূলুল্লাহ (সা)-এর হাদীস মুখস্থ করতাম ।” (সহীহ মুসলিম, ভূমিকা, পৃ. ১০) উম্মতের নিরবচ্ছিন্ন আমল, পারস্পরিক পর্যালোচনা, শিক্ষাদানের মাধ্যমেও হাদীস সংরক্ষিত হয়। রাসূলুল্লাহ্‌ (সা) যে নির্দেশই দিতেন, সাহাবীগণ সাথে সাথে তা কার্যে পরিণত করতেন । তারা মসজিদ অথবা কোন নির্দিষ্ট স্থানে একত্র হতেন এবং হাদীস আলোচনা করতেন । আনাস ইব্ন মালিক (রা) বলেন, “আমরা মহানবী (সা)-এর নিকট হাদীস শুনতাম । তিনি যখন মজলিস থেকে উঠে চলে যেতেন, আমরা শ্রুত হাদীসগুলো পরস্পর পুনরাবৃত্তি ও পর্যালোচনা করতাম । আমাদের এক একজন করে সবাই হাদীসগুলি মুখস্থ শুনিয়ে দিতেন । এ ধরনের প্রায় বৈঠকেই অন্তত ষাট-সত্তরজন লোক উপস্থিত থাকতেন। বৈঠক থেকে আমরা য খন উঠে যেতাম তখন আ মাদের প্রত্যেকেরই সবকিছু মুখস্থ হয়ে যেত”_(আল-মাজমাউয- যাওয়াইদ, ১খ, পৃ. ১৬১) । মসজিদে নববীকে কেন্দ্র করে স্বয়ং নবী করীম (সা)-এর জীবদ্দশায় যে শিক্ষায়তন গড়ে উঠেছিল সেখানে একদল বিশিষ্ট সাহাবী (আহলুস সুফ্ফা) সার্বক্ষণিকভাবে কুরআন-হাদীস শিক্ষায় রত থাকতেন। হাদীস সংরক্ষণের জন্য যথাসময়ে যথেষ্ট পরিমাণে লেখনী শক্তিরও সাহায্য নেয়া হয়৷ প্রাথমিক পর্যায়ে TUE UO অন্য কিছু লিখে রাখা হত না । পরবর্তীকালে হাদীসের বিরাট সম্পদ Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।