ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 01
/ ৩০৪
📝 লেখা 📖 পিডিএফ

~~ - ২. সহীহ ইব্‌ন হিব্বান__আবু হাতিম মুহাম্মাদ ইব্‌ন হিব্বান (৩৫৪ হি.) ৩. আল্‌-মুসূতাদরাক__হাকিম-আবূ ‘আবদুল্লাহ্‌ নিশাপুরী (৪০২ হি.) 8৪. আল-মুখতারা__যিয়াউদ্দীন আল-মাকদিসী (৭০৪ হি.) ৫. সহীহ আবূ ‘আ'ওয়ানা-_ইয়াকুব ইব্‌ন ইসহাক (৩১১ হি.) ৬. আল-মুনতাকা--ইবনুল জারূদ আবদুল্লাহ্‌ ইব্‌ন ‘আলী । এতদ্ব্যতীত মুহাম্মদ ইব্‌ন মুহাম্মদ রাজা সিন্ধী (২৮৬ হি.) এবং ইব্‌ন হাযম জাহিরীর (৪৫৬ হি.)-ও এক একটি সহীহ কিতাব রয়েছে বলে কোন কোন কিতাবে উল্লেখ দেখা যায় । কিন্তু পরবর্তী মুহান্দিসগণ এগুলিকে সহীহ বলে গ্রহণ করেছেন কি না বা কোথাও এগুলির পাণ্ডুলিপি বিদ্যমান আছে কি না তা জানা যায় নাই । হাদীসের সংখ্যা হাদীসের মূল কিতাবসমূহের মধ্যে ইমাম আহমদ ইব্ন হাম্বলের ‘মুসনাদ’ একটি বৃহৎ কিতাব। এতে ৭ শত সাহাবী কর্তৃক বৰ্ণিত পুনরুল্লেখ (তাকরার) সহ মোট ৪০ হাজার এবং ‘তাকরার’ বাদ ৩০ হাজার হাদীস রয়েছে। শায়খ ‘আলী মুত্তাকী জৌনপুরীর ‘মুনতাখাবু কানযিল উম্‌মাল’-এ ৩০ হাজার এবং মূল কানযুল উম্‌মাল-এ (তাকরার বাদ) মোট ৩২ হাজার হাদীস রয়েছে। অথচ এই কিতাব বহু মূল কিতাবের সমষ্টি । একমাত্র হাসান আহমদ সমরকান্দীর ‘বাহরুল আসানীদ’ কিতাবেই এক লক্ষ হাদীস রয়েছে বলে বর্ণিত আছে। মোট হাদীসের সংখ্যা সাহাবা ও তাবিঈনের আসারসহ সর্বমোট এক লক্ষের অধিক নয় বলে মনে হয়। এর মধ্যে সহীহ হাদীসের সংখ্যা আরো কম । হাকিম আবূ ‘আবদুল্লাহ্‌ নিশাপুরীর মতে প্রথম শ্রেণীর সহীহ হাদীসের সংখ্যা ১০ হাজারেরও কম । সিহাহ্‌ সিত্তায় মাত্র পৌনে ছয় হাজার হাদীস রয়েছে। এর মধ্যে ২৩২৬টি হাদীস মুত্তাফাকু আলায়হি । তবে যে বলা হয়ে থাকে ঃ হাদীসের বড় বড় ইমামের লক্ষ লক্ষ হাদীস জানা ছিল, তার অর্থ এই যে, অধিকাংশ হাদীসের বিভিন্ন সনদ রয়েছে [এমনকি শুধু নিয়্যাত সম্পর্কীয় (১১/0 J২০১। ২:1) হাদীসটিরই ৭ শতের মত সনদ রয়েছে-তাদবীন, ৫৪ পৃ.] অথচ আমাদের মুহাদ্দিসগণ যে হাদীসের যতটি সনদ রয়েছে সেটিকে তত সংখ্যক হাদীস বলে গণ্য করেন। হাদীসের সংকলন ও তার প্রচার সাহাবায়ে কিরাম (রা) মহানবী (সা)-এর প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তাঁর প্রতিটি কাজ ও আচরণ সুক্ষ্ম দৃষ্টিতে লক্ষ্য করতেন। রাসূলুল্লাহ্‌ (সা) সাহাবীগণকে ইসলামের আদর্শ ও এর যাবতীয় নির্দেশ যেমন মেনে চলার হুকুম দিতেন, তেমনি তা স্মরণ রাখতে এবং অনাগত মানব জাতির কাছে পৌছে দেওয়ার নির্দেশ দিয়েছেন । হাদীস চর্চাকারীর জন্য তিনি নিম্নোক্ত দু'আ করেছেন ঃ -Ml ei Gl sa inl bsnl dl yas “আল্লাহ্‌ সেই ব্যক্তিকে সজীব ও আলোকোজ্জ্বল করে রাখুন, যে আমার কথা শুনে স্মৃতিতে ধরে রাখল, তার পূর্ণ হিফাযত করল এবং এমন লোকের কাছে পৌছে দিল, যে তা শুনতে পায়নি” (তিরমিযী, ২য় খণ্ড, পৃ. ৯০) মহানবী (সা) আবদুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে প্রয়োজনীয় উপদেশ দান করে বললেন ৪ “এই Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।