ইমাম বুখারী রহঃ এর বই সমূহ — Sohih Bukhari Sharif Part 01
/ ৩০৪
📝 লেখা 📖 পিডিএফ

EE - নিয়ম-কানূন বলে দিয়েছেন। কুরআনকে কেন্দ্র করেই তিনি ইসলামের এক পূর্ণাঙ্গ জীবন-বিধান পেশ করেছেন । অন্য কথায়, কুরআন মজীদের শিক্ষা ও নির্দেশসমূহ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর করার জন্য নবী (সা) যে পন্থা অবলম্বন করেছেন, তাই হচ্ছে হাদীস । হাদীসও যে ওহীর সূত্রে প্রাপ্ত এবং তা শরী‘আতের অন্যতম উত্স কুরআন ও মহানবী (সা)-এর বাণীর মধ্যেই তার প্রমাণ বিদ্যমান । মহান আল্লাহ্‌ তাঁর প্রিয় নবী (সা) সম্পর্কে বলেন $ - 2 IIA Gl Hl oe Gh Cy আর ‘তিনি (নবী) মনগড়া কথাও বলেন না, এ তো ওহী যা তাঁর প্রতি প্রত্যাদেশ হয় (৫৩ ৪ ৩-৪) । “oS CA Ml a GIST UGTA Cle USES EAE “তিনি (নবী) যদি আমার নামে কিছু রচনা চালাতে চেষ্টা করতেন আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে লইতাম তার জীবনধমনী” (৬৯ ঃ 8৪৪-৪৬) । I রাসূলুল্লাহ্‌ (সা) বলেন £ “রূহুল কুদ্‌স (জিবরাঈল) আমার মানসপটে এ কথা ফুঁকে দিলেন-_নির্ধারিত পরিমাণ রিযিক পূর্ণ মাত্রায় গ্রহণ না করা পর্যন্ত এবং নির্দিষ্ট আয়ুঙ্কাল শেষ হওয়ার পূর্বে কোন প্রাণীর মৃত্যু হয় না”__(বায়হাকী, শারহুস সুন্নাহ) । “ আমার নিকট জিবরাঈল (আ) এলেন এ বং আমার স'হাবীগণকে উচ্চস্বরে তাকবীর ও তাহলীল বলতে আদেশ করার জন্য আমাকে নির্দেশ দিলেন”(নাইলুল আওতার, ৫ম খণ্ড, পৃ. ৫৬) । “জেনে রাখ, আমাকে কুরআন দেয়া হয়েছে এবং তার সাথে দেয়া হয়েছে এর অনুরূপ আরও একটি জিনিস”__(আবূ দাউদ, ইব্‌ন মাজা, দারিমী)। রাসূলুল্লাহ্‌ (সা)-এর আনুগত্য করার জন্য আল্লাহ্‌ ভা জালা আমাদেরকে কুরজামুল করত দির্দেশ দিয়েছেন - LEG UE SUS Uy SIG JY AI ASG Uy “রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ কর এবং যা তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাক।” (৫৯ ৪৭) হাদীস অধ্যয়নের উদ্দেশ্য সম্পর্কে আল্লামা বদরনদীন আইনী (র) লিখেছেন “দুনিয়া ও আখিরাতের পরম কল্যাণ লাভই হচ্ছে হাদীস অধ্যয়নের উদ্দেশ্য ও লক্ষ্য ।” আল্লামা কিরমানী (র) লিখেছেন, “কুরআনের পর সকল প্রকার জ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং তথ্য ও তত্ত্ব সমৃদ্ধ সম্পদ হচ্ছে ইল্‌মে হাদীস । কারণ এই জ্ঞানের সাহায্যেই আল্লাহ্‌র কালামের লক্ষ্য ও তাৎপর্য জানা যায় এবং তার হুকুম-আহকামের উদ্দেশ্য অনুধাবন করা যায়।” হাদীসের পরিচয় শাৰ্দিক অর্থে হাদীস (৩.১৭) মানে নতুন, প্রাচীন ও পুরাতন-এর বিপরীত বিষয় । এ অর্থে যে সব কথা, কাজ ও বস্তু পূর্বে ছিল না, এখন অস্তিত্ব লাভ করেছে _-তাই হাদীসের আরেক অর্থ হলো কথা । ফকীহ্‌ গণের পরিভাষায় নবী করীম (সা) আল্লাহ্র রাসূল হিসাবে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু বলার বা করার অনুমতি দিয়েছেন অথবা সমর্থন জানিয়েছেন তাকে হাদীস বলা হয়। কিন্তু মুহাদ্দিসগণ এর সঙ্গে রাসূলুল্লাহ্‌ (সা) সম্পর্কিত বর্ণনা ও তার গুণাবলী সম্পর্কিত বিবরণকেও হাদীসের অন্তর্ভুক্ত করেন। এ Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।