ভূমিকা যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ্ তা‘আলার জন্য । সালাত ও সালাম তার প্রিয় নবী হাবীব মুহাম্মদুর রাসূলুল্লাহ্ (সা)-এর উপর । হাদীস শরীফ মুসলিম মিল্লপাতের এক অমূল্য সম্পদ, ইসলামী শরী*‘আতের অন্যতম অপরিহার্য উৎস এবং ইসলামী জীবন বিধানের অন্যতম মূল ভিত্তি। কুরআন মজীদ যেখানে ইসলামী জীবন ব্যবস্থার মৌলনীতি পেশ করে, হাদীস সেখানে এ মৌল নীতির বিস্তারিত বিশ্লেষণ ও তা বাস্তবায়নের কার্যকর পদ্থা বলে দেয় । কুরআন ইসলামের আলোকস্তম্ত, হাদীস তার বিচ্ছুরিত আলো। ইসলামী জ্ঞান-বিজ্ঞানে কুরআন যেন হৃৎপিণ্ড, ' আর হাদীস এ হর্থপণ্ডের সাথে সংযুক্ত ধমনী। জ্ঞানের বিশাল ক্ষেত্রে প্রতিনিয়ত তাজা তপ্ত শোণিতধারা প্রবাহিত করে এর অঙ্গ-প্রত্যঙ্গকে অব্যাহতভাবে সতেজ ও সক্রিয় রাখে ৷ হাদীস একদিকে যেমন কুরআনুল আধযীমের নির্ভুল ব্যাখ্যা দান করে, অনুরূপভাবে তা পেশ করে কুরআনের ধারক ও বাহক নবী করীম (সা)- এর পবিত্র জীবনচরিত, কর্মনীতি ও আদর্শ এবং তীর কথা ও কাজ, হিদায়াত ও উপদেশের বিস্তারিত বিবরণ । এজন্যই ইসলামী জীবন বিধানে কুরআনে হাকীমের পরপরই হাদীসের স্থান । আল্লাহ্ তা‘আলা জিবরাঈল আমীনের মাধ্যমে নবী করীম (সা)-এর উপর যে ওহী নাযিল করেছেন, তা হলো হাদীসের মূল উৎস । ওহী-এর শাব্দিক অর্থ ‘ইশারা করা, গোপনে অপরের সাথে কথা বলা।১ ওহী দুপ্র কার প্রথম প্রকার প্রত্যক্ষ ওহী (/15 5 ৩) যার নাম ‘কিতাবুল্লাহ্’ বা ‘আল-কুরআন'’। এর ভাব, ভাষা উভয়ই মহান আল্লাহ্র । রাসূলুল্লাহ্ (সা) তা হুবহু প্রকাশ করেছেন। দ্বিতীয় প্রকার পরোক্ষ ওহী (+54 22 ৩) এর নাম ‘সুন্নাহ’ বা ‘আল-হাদীস’ । এর ভাব আল্লাহ্র, তবে নবী (সা) তা নিজের ভাষায়, নিজের কথায় এবং নিজের কাজ ও সম্মতির মাধ্যমে প্রকাশ করেছেন। প্রথম প্রকারের ওহী রাসূলুল্লাহ্ (সা)-এর উপর সরাসরি নাযিল হত এবং তার কাছে উপস্থিত লোকজন তা উপলব্ধি করতে পারত। কিন্তু দ্বিতীয় প্রকারের ওহী তার উপর প্রচ্ছন্নভাবে নাযিল হত এবং অন্যরা তা উপলব্ধি করতে পারতনা। আখেরী নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা) কুরআনের ধারক ও বাহক, কুরআন তার উপরই নাযিল হয়। আল্লাহ্ তা'আলা তার কিতাবে মানব জাতিকে একটি আদর্শ অনুসরণের ও অনেক বিধি-বিধান পালনের নির্দেশ দিয়েছেন, কিন্তু তার বিস্তারিত বিবরণ দান করেন নি। এর ভার ন্যস্ত করেছেন রাসূলুল্লাহ্ (সা)-এর উপর । তিনি নিজের কথা-কাজ ও আচার-আচরণের মাধ্যমে কুরআনের আদর্শ ও বিধান বাস্তবায়নের পদ্থা ও ১. উমদাতুল ‘কারী, ১ম খণ্ড, পৃ. ১৪ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।