তাওহীদ ও ঈমান 55 ইসলাম ও তার রোকন * সবচেয়ে বড় নিয়ামত: মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে ইসলাম একটি বিরাট নিয়ামত । আর কুরআনুল কারীম সবচেয়ে মহান কিতাব যা আল্লাহ তা'য়ালা তার মখলুকাতের মধ্যে মনোনীত ব্যক্তিকে ওয়ারিস বানান। আল্লাহর বাণী: 5 - PES v0 Eo Eo Eto নন pd A. কচ লগ ded >> dn ৰত HE La 2 ENS lob Ed lS es La YY ‘54 “অত:পর আমি কিতাবের অধিকারী করেছি তাদেরকে যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করেছি। তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যপন্থা অবলম্বনকারী এবং কেউ আল্লাহর নির্দেশক্রমে কল্যাণের পথে এগিয়ে গেছে। এটাই মহা অনুগ্রহ ।” [সূরা ফাতির:৩২] আল্লাহ তা'য়ালা এ উম্মতকে যাদের মহান কিতাবের ওয়ারিস বানিয়েছেন তিন ভাবে ভাগ করেছেন: (১) নিজের প্রতি অত্যাচারী । (২) মধ্যপন্থা অবলম্বনকারী । (৩) কল্যাণের পথে অগ্রগামী । অতএব, নিজেদের প্রতি জুলুমকারী যে একবার তার রবের আনুগত্য করে আর একবার নাফরমানি করে। সে সৎ আমলের সাথে খারাপ আমল মিলিয়ে ফেলে । আয়াতে এ প্রকারের দ্বারা আল্লাহ আরম্ভ করেছেন যাতে করে সে নিরাশ না হয়ে পড়ে এবং তার প্রতি আল্লাহর অনুগ্রহ প্রকাশ করেন । এ ছাড়া এরাই হলো বেশির ভাগ জান্নাতের অধিবাসী । আর মধ্যপন্থা অবলম্বনকারী হলো: যে তার প্রতি যে সকল ওয়াজিব তা আদায় করে এবং হারামগুলো ত্যাগ করে। আর কল্যাণের পথে অগ্রগামী হলো: যে তার প্রতি যে সকল ওয়াজিব তা আদায় করে এবং হারামগুলো ত্যাগ করে। এ ছাড়া আল্লাহর নৈকট্য লাভের আশায় নফল এবাদতও করে। এ প্রকারের উল্লেখ আয়াতে সর্বশেষ করার কারণ হলো: যাতে করে সে তার আমল নিয়ে আশ্চর্য না হয়, ফলে আমল বরবাদ না হয়ে পড়ে৷ তা ছাড়া এরাই www.QuranerAlo.com
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।