তাওহীদ ও ঈমান 54 ইসলাম ও তার রোকন পৌছতে পারে না যতক্ষণ তার মধ্যে ইসলাম দৃঢ়মূল না হয়। আর ঈমান শব্দটি বিশেষ অর্থে মুমিন তথা ঈমানদারগণ । কেননা ঈমানদারগণ মুসলিমদের মধ্য হতে একটি ছোট দল, সবাই মুমিন নয়। সুতরাং, প্রত্যেক মুমিন মুসলিম কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয়। * ইসলাম, কুফর ও শিরকের মাঝে পার্থক্য: * ইসলাম: ইসলাম শব্দটির আভিধানিক অর্থ আত্মসমর্পণ করা। আর ইসলামি পরিভাষায় ইসলাম হলো: তাওহীদের সাথে একমাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণ করা, এবাদতের মাধ্যমে তার আনুগত্য করা এবং শিরক ও মুশরিকদের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করা । অতএব, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য আত্মসমর্পণ করবে সে মুসলিম । আর যে ব্যক্তি আল্লাহ ও অন্যের জন্য আত্মসমর্পণ করবে সে মুশরিক । আর যে ব্যক্তি আল্লাহর জন্য আত্মসর্মপণ করবে না সে অহংকারী কাফের । * কুফরি: প্রতিপালক মহান আল্লাহকে সম্পূর্ণভাকে অস্বীকার করাকে বলে। * শিরক: বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর সঙ্গে তার কাজে, নাম ও গুণাবীতে ও বান্দার এবাদতে অন্য কাউকে শরিক করে তার মর্যাদাকে ছোট করে দেওয়ার নাম । * কুফরি শিরকের চাইতে বেশি মারাত্মক; কারণ শিরকের দ্বারা অস্বীকার করা হয়। তবে একটি অপরটির স্থানে ব্যবহার হয়। আর যখন একই সঙ্গে ব্যবহার হয় তখন ভিন্ন অর্থ দাড়ায় । কিন্তু যখন ভিন্ন স্থানে ব্যবহার হয় তখন একটি অপরটির অর্থ ও হুকুম শামিল করে। www.QuranerAlo.com
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।