ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 52 এবাদত ও শিরক “তোমাদের কাছে যে সমস্ত নিয়ামত আছে, তা আল্লাহরই পক্ষ থেকে । অত:পর তোমাদেরকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে তখন তারই নিকট কান্নাকাটি কর” [ সূরা নাহল: ৫৩] ছবি তুলার বিধান: আত্মা আছে এমন প্রতিটি জীবের ছবি উঠানো হারাম । বরং কবিরা গুনাহ ৷ দ্বীন ও চরিত্র বিনষ্টের জন্য সব সময় সকল প্রকার ছবির বিরাট প্রভাব রয়েছে। প্রথমত: ছবিই জমিনে সর্বপ্রথম শিরকের কারণ। আর এ ছিল নুহ [498৷]-এর জাতির নেক-বুষযর্গদের ছবি-মূর্তি অঙ্কন করা । নেক লোকদের নাম হলো: ওয়াদ্দ, সুওয়া‘, ইয়াগুস, ইয়াউক ও নাস্র। এ ছিল এক মহাৎ উদ্দেশ্য আর তা হলো: যাতে করে তারা তাদেরকে দেখে জিকির ও এবাদতে উৎসাহ ও উদ্দীপনা পায়। এরপর লম্বা সময় অতিবাহিত হয় এবং তারা গাইরুল্লাহর এবাদত আরম্ভ করে। তাই দুনিয়াতে তাওহীদের প্রতি সর্বপ্রথম শিরকী অন্যায় ছিল ছবি তুলা । দ্বিতীয়ত: ছবি তুলা দ্বীনের বিপর্যয়, চরিত্র ধ্বংস, নোংরা বিস্তার এবং মহৎ গুণ বিনষ্টের এক বিরাট কারণ । নারীদের উলঙ্গ ও বেপর্দা ছবি তুলে যুবকদের যৌন চহিদার সামনে সমপ্রচার করে তাদের দ্বীন ও চরিত্র ধ্বংস করা হচ্ছে যা চরিত্রের প্রতি এক বিরাট অবিচার । আর বিপর্যয় দূর করা কোন কল্যাণকর বয়ে নিয়ে আসার পূর্বের কাজ। আর যে জিনিস হারামের দিকে নিয়ে যায় তাও হারাম । তাই যদি সেটা হরাম জিনিস হয় এবং অন্য আর এক হারামের দিকে নিয়ে যায় তা হলে তার বিধান কি হওয়া উচিত?! www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।