ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 51 এবাদত ও শিরক ৭. জ্যোতিষী: সৌর জগতের অবস্থার আলোকে পৃথিবীতে বিভিন্ন পরিবর্তনের ভবিষ্যদ্বাণী করা। যেমন : ঝড়-বাতাস, বৃষ্টি বর্ষণ, রোগ, মৃত্যুর সময় ও ঠাণ্ডা-গরমের প্রকাশ এবং বিশ্ব-বাজারের মূল্য ইত্যাদি পরিবর্তন সম্পর্কে বাণী দেওয়া । ইহা শিরক; কারণ এর দ্বারা বিশ্ব- ব্যবস্থাপনা ও ইলমে গায়বে তথা অদৃশ্যের জ্ঞানে আল্লাহর সাথে অন্যকে শরিক করা হয় । ৮. নক্ষত্র দ্বারা বৃষ্টি কামনা করাঃ তারকারাজির উঠা-ডুবার সাথে বৃষ্টি বর্ষণের সম্পর্ক করা । যেমন বলা : আমরা অমুক তারকার মাধ্যমে বৃষ্টি পেয়েছি। এখানে বৃষ্টি বরণের সম্পর্ক আল্লাহর সাথে না করে তারকার সঙ্গে জুড়েছে যা বড় শিরক; কারণ বৃষ্টি বর্ষণ আল্লাহর হাতে কোন তারকার সাথে সম্পর্ক বা অন্যের হাতে নয় । ৯. নেয়ামতের সম্পর্ক গাইরুল্লাহর দিকে করাঃ দুনিয়া-আখেরাতে সকল প্রকার নিয়ামত একমাত্র আল্লাহর পক্ষ থেকে । অতএব, যে ব্যক্তি কোন নেয়ামতের সম্পর্ক গাইরুল্লপাহর সাথে করবে সে শিরক ও কুফরি করল । যেমন : সম্পদ অর্জন অথবা আরোগ্য লাভের সম্পর্ক আল্লাহ ছাড়া অন্যের সঙ্গে করা। জলে-স্থলে ও নৌ পথে নিরাপদে চলাফেরার নিয়ামতকে চালক, মাঝি ও পাইলটের সাথে করা । বিভিন্ন ধরনের নিয়ামত হাছিল এবং শত্ৰুতা ও শাস্তির প্রতিরক্ষাকে সরকারী বা ব্যক্তি কিংবা পতাকা ইত্যাদির সাথে সম্পর্ক জুড়া । ফরজ হলো প্রতিটি নেয়ামতের সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে করা এবং একমাত্র তারই কৃতজ্ঞতা প্রকাশ করা। আর যা কিছু কোন সৃষ্টির হাতে সম্পাদন হয় তা শুধু কারণ মাত্র যা কখনো ফলদায়ক হয় আর কখনো হয় না। আবার কখনো উপকারে আসে আবার কখনো অপকারে আসে। আল্লাহ [3%] এরশাদ করেন: AAR y Es 2 PR 24597 পপ aie 4 লা oY om EO 2 sf LSS BLS HSS LB 3 www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।