তাওহীদ ও ঈমান 37 এবাদত ও শিরক ৪- শির্ক ® শিরকের সংজ্ঞা: শির্ক হচ্ছে আল্লাহর রবুবিয়াতে (কাজে), আসমা ওয়াস্সিফাতে (নাম ও গুণাবলীতে) এবং উলুূহিয়াতে (বান্দার সকল এবাদতে) অথবা এর কোন একটিতে কোন কিছুকে শরিক স্থাপনের কারার নাম। সুতরাং, মানুষ যখন এ বিশ্বাস করবে যে, আল্লাহর সঙ্গে আর কেউ সৃষ্টিকর্তা বা সাহায্যকারী আছে তখন সে মুশরিক । আর যে এ বিশ্বাস করবে যে, আল্লাহ ব্যতীত অন্য কেউ এবাদতের হকদার সেও মুশরিক । আর যে এ মনে করবে যে, আল্লাহর নাম ও গুণাবলীতে অন্য কেউ সদৃশ আছে সেও মুশরিক । ® শির্কের ভয়াবহতা: ১. শিরক সবচেয়ে বড় জুলুম; কারণ ইহা আল্লাহর একান্ত বিশেষ হক তাওহীদের ব্যাপারে সীমা লঙ্খন। তাওহীদ হলো সবচেয়ে বড় ইনসাফ ৷ পক্ষান্তরে শিরক হলো সবচেয়ে বড় জুলুম ও ঘৃণ্যতা; কারণ এতে বিশ্ব জাহানের প্রতিপালককে ছোট করা হয় এবং তার আনুগত্য থেকে অহংকার করা হয়। এ ছাড়া আল্লাহর বিশেষ হক অন্যের জন্য সাব্যস্ত করা হয়। শিরকের ভয়াবহতা কঠিন, যার ফলে যে ব্যক্তি আল্লাহর সাথে মুশরিক হয়ে সাক্ষাৎ করবে তিনি তাকে কস্মিনকালেও ক্ষমা করবেন না। যেমন আল্লাহর বাণী: A eu EO HES AMS SAC IG 3 TE IMASY HE) 3s “নিশ্চয় আল্লাহ তার সাথে অংশীস্থাপন করলে তাকে ক্ষমা করবেন না এবং এর চেয়ে ছোট পাপ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন ৷” [সূরা নিসা: ৪৮] ২. শির্ক সবচেয়ে বড় জুলুম তথা অন্যায় । যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করল সে এবাদতকে যথা স্থানে রাখল না এবং যে হকদার না তার জন্য নির্দিষ্ট করল, যা সবচেয়ে বড় জুলুম ৷ যেমন আল্লাহর বাণী: www.QuranerAlo.com
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।