ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 35 এবাদত ও শিরক করেন তাহলে ইহা তার ইনসাফ ৷ কিন্তু যদি পাকড়াও না করেন তাহলে ইহা তার অনুগ্রহ । আর যদি মাফ করে দেন তাহলে ইহা বান্দার প্রতি তার বিশেষ এহসান ও অনুকম্পা । আসমান-জমিনে যতকিছু সবই আল্লাহর বান্দা ৷ প্রতিটি মানুষের স্বীকার করা ওয়াজিব যে, সে সৃষ্টিগত ও শরিয়তগত ভাবে আল্লাহর বান্দা । আপনি তারই বান্দা; কারণ তিনিই আপনার সৃষ্টিকর্তা, আপনার মালিক, আপনার সকল বিষয়ের মহাব্যবস্থাপক আর আপনি তার বান্দা চাইলে দিবেন আর না চাইলে দিবেন না। তিনি চাইলে আপনাকে ধনী বানাবেন আর চাইলে গরিব বানাবেন তিনি চাইলে আপনাকে হেদায়েত দান করবেন আর চাইলে পথভ্রষ্ট করবেন। তিনি তার হিকমত ও দয়ার দাবি মোতাবেক যা চাইবেন অপনার জন্যে তাই করবেন । শরিয়তগত ভাবে আপনি তার বান্দা; তাই তিনি যা বিধিবিধান করেছেন সে অনুযায়ী তার এবাদত করা আপনার প্রতি ওয়াজিব তার নির্দেশসমূহ আদায় করবেন ও নিষেধসমূহ ত্যাগ করবেন এবং আল্লাহর প্রতি ঈমান রাখবেন যার ফলে দুনিয়া ও আখেরাতে সুখী হবে। সমস্ত সৃষ্টিজীব আল্লাহর মুখাপেক্ষী: আর তাদের মুখাপেক্ষীতা দুই প্রকার: ৩. বাধ্যগত মুখাপেক্ষীতা। ইহা সমস্ত সৃষ্টিকুলের প্রতিপালকের মুখাপেক্ষীতা, তাদের অস্তিত্‌, চলাফেরা এবং যা তাদের প্রয়োজন তার জন্য । 8. নির্বাচিত মুখাপেক্ষীতা। আর ইহা দু’টি জিনিস জানার ফলাফল: পরিচয় জানা। অতএব, যে তার প্রতিপালকে সর্বতভাবে অমুখাপেক্ষী জানবে সে নিজেকে সর্বতভাবে মুখাপেক্ষী জানতে পারবে এবং বন্দেগির দরজাকে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করা পর্যন্ত নিজের প্রতি জরুরি করে নেবে। আল্লাহ তা'য়ালার বাণী: Ve 40 EC) 2st BATA HIT LI LUNE 3s www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।