ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 32 এবাদত ও শিরক বলেন: “হে মু‘য়ায! তুমি কি জান আল্লাহর হক তার বান্দার উপর এবং বান্দার হক আল্লাহর উপর কি? মু'য়ায [|] বলেন আমি বললাম: এ ব্যাপারে আল্লাহ ও তার রসূলই বেশী জানেন । রসূল [%%] বলেন: বান্দার উপর আল্লাহর হক হলো: একমাত্র তারই এবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক হলোঃ: যে তার সঙ্গে কাউকে শরিক করে না তাকে শাস্তি না দেয়া । মু‘য়ায [&] বলেন: আমি বললাম, হে আল্লাহর রসূল! এ ব্যাপারে মানুষকে সুসংবাদ প্রদান করি? তিনি (রসূল %%)বলেন: তাদের সুসংবাদ দিও না; কারণ তারা হাত-পা গুটিয়ে পরনির্ভরশীল হয়ে কাজ-কর্ম ও এবাদত করা ছেড়ে বসে থাকবে” পূর্ণ দাসত্্‌ ও বন্দেগি:ঃ ১. প্রতিটি বান্দা তিনটি অবস্থার মধ্যে অবর্তন বিবর্তন করতে থাকে: (এক) আল্লাহর প্রচুর নেয়ামতের মধ্যে, যার ফলে আল্লাহর শুকরিয়া ও প্রশংসা করা বান্দার জন্য ওয়াজিব । (দুই) পাপকাজে লিপ্ত যার জন্য তওবা ও ক্ষমা চাওয়া ওয়াজিব । (তিন) আপদ-বিপদে যার দ্বারা আল্লাহ তাকে পরীক্ষা করেন। সে মুহূর্তে ধৈর্যধারণ করা ওয়াজিব ৷ যে ব্যক্তি এ তিনটি ওয়াজিব আদায় করবে সে দুনিয়া ও আখেরাতে নিশ্চই সফলকামী হবে। ২. আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করেন তাদের ধৈর্যশক্তি ও দাসত্বের পূর্ণতা পর্যবেক্ষণ করার জন্যে । তাদের ধ্বংস ও শাস্তি দেয়ার জন্য নয়। তাই বান্দার বিপদকালে যেমন আল্লাহর পূর্ণ বন্দেগি করা জরুরি তেমনি ভালো অবস্থাতেও পূর্ণ বন্দেগি করা একান্ত ওয়াজিব। পছন্দ-অপছন্দ সবকিছুতে আল্লাহর বন্দেগি করা জরুরি । আর বেশীর ভাগ মানুষ পছন্দে পূর্ণ গোলামি করে কিন্তু আসলে কঠিন সময়েও পূর্ণ বন্দেগি করাই হলো জরুরি । বন্দেগিতে বান্দারা সবাই সমান নয় বরং তাদের মাঝে কম-বেশী রয়েছে। ধরা যাক ওযু যা প্রচণ্ড গরমে ঠাণ্ডা পানি দ্বারা করা এক প্রকার এবাদত । *, বুখারী হাঃ ২৮৫৬ ও মুসলিম হাঃ ৩০ www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।