ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান Ig এবাদত ও শিরক ৩- এবাদত ৰ এবাদতের অর্থ: এবাদতের হকদার একমাত্র আল্লাহ [গু] । এবাদত শব্দটি দু’টি জিনিসের উপর প্রয়োগ হয়: ১. প্রথম: এবাদত করাঃ মহব্বত ও সম্মানের সথে আল্লাহর আদেশসমূহের বাস্তবায়ন ও নিষেধসমূহ বর্জন করে তার জন্য নিজেকে বিলিন ও অবনত করা । ২. দ্বিতীয়: যার দ্বারা এবাদত করা হয়: আর তা কথা হোক বা কাজ হোক, প্রকাশ্য হোক বা গোপনীয় হোক যা আল্লাহ পছন্দ করেন এবং করলে খুশি হন । যেমন : দোয়া, জিকির, সালাত, ভালোবাসা ইত্যাদি । সুতরাং, সালাত একটি এবাদত যার মাধ্যমে আল্লাহর এবাদত করা হয়। আমরা অবনত হয়ে এবং মহব্বত করে ও সম্মানের সঙ্গে একমাত্র আল্লাহর জন্য এবাদত করব। আর শুধুমাত্র তার শরীয়ত সম্মতই এবাদত করব। ঞ ভি্বননি ও ইনসান সৃষ্টির হিকমত: আল্লাহ্‌ জ্বিন-ইনসানকে অযথা সৃষ্টি করেন নাই । পানাহার, খেলা- ধুলা ও হাসি-তামাশা করার জন্য সৃষ্টি করেন নাই । বরং তাদের সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর এবাদত করার জন্য । তারা একমাত্র তারই এবাদত করবে, তারই মহত্ব গাইবে এবং তারই আনুগত্য করবে। তার নির্দেশসমূহ মানবে এবং নিষেধসমূহ ত্যাগ করবে। তার দেয়া সীমা- রেখা লঙ্ঘন করবে না। আর অন্য সবার এবাদত ত্যাগ করবে। যেমন: আল্লাহ তা'য়ালা এরশাদ করেন: 04:3 Ef (ny SLE YW INE A ELIE we ES sUDO205 E™ i) “আমি জ্বিন ও ইনসানকে একমাত্র আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি ।” [সূরা যারিয়াত: ৫৬] ঝ এবাদতের হিকমত: আল্লাহর প্রতি ঈমানের ভিত্তিতে তার সমস্ত নির্দেশ পালন ও নিষেধ ত্যাগ করা । আর সর্বদা সৃষ্টিকর্তা ও অন্তরের মালিকের ধিয়ান করা । www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।