ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 26 তাওহীদ ও তার প্রকার ঝ তাওহীদের পূর্ণতা: তাওহীদের পূর্ণতা ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহর এবাদত ও সর্বপ্রকার তাগুত তথা শিরক মুক্ত না হয়। যেমন- আল্লাহর বাণী: EO EA SIAL AIS HSE 3 Y1 Jal “আমি প্রত্যেক উম্মতের মধ্যেই রসূল প্রেরণ করেছি এই মর্মে যে, তোমরা এক আল্লাহর এবাদত কর এবং তাগুত তথা শিরক থেকে দূরে থাক” [সূরা নাহল: ৩৬ ] ৰ তাগুতের বর্ণনা: তাগুত হলো: এমন প্রত্যেক জিনিস যা দ্বারা মানুষ সীমা লঙ্খন করে। চাই তা মা'‘বৃদ (উপাস্য) হোক যেমন : মূর্তি অথবা অনুসরণীয় ব্যক্তি হোক যেমন : জ্যোতিষ-গণক ও ধর্ম ব্যবসায়ী পীর-বুজর্গ এবং বদ আমল আলেম সমাজ অথবা মান্যবর ব্যক্তিরা হোক যেমন : শাসক ও নেতাজি ও প্রধানরা যারা আল্লাহর অবাধ্য । ঝ তাগুতের নেতারা: তাগুত অনেক আছে তাদের মধ্যে বড় পাঁচটি: ইবলিস: আল্লাহ আমাদের তার থেকে পানাহ্‌ দিন। যার এবাদত করা হয় আর সে তাতে সন্তুষ্ট থাকে । যে মানুষকে নিজের এবাদতের জন্য ডাকে । যে ব্যক্তি “গায়বী ইলম” তথা কোন মাধ্যম ছাড়াই অদৃশ্যের খবরাদির জ্ঞান দাবি করে। * যে আল্লাহর বিধান ছাড়া অন্যের বিধান (মানব রচিত বিধান) দ্বারা বিচার ফয়সালা করে। $+ $$ $$ www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।