ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 21 তাওহীদ ও তার প্রকার ঈমান এবং আজাব হতে বাচার জন্য যথেষ্ট নয়; কারণ ইহা ইবলীস শায়তান ও মুশরেকরাও স্বীকার করেছিল যা তাদের কোন উপকারে আসেনি; কেননা তারা তাওহীদুল উলুহিয়া তথা একমাত্র আল্লাহর এবাদতকে মেনে নেইনি। অতএব, যে শুধুমাত্র তাওহীদুর রবুবিয়াকে স্বীকার করবে সে তাওহীদপন্থী ও মুসলিম বলে বিবেচিত হবে না। আর যতক্ষণ সে তাওহীদুল উলুহিয়াকে না স্বীকার করবে ততক্ষণ তার জানমালের নিরাপত্তাও পাবে না। সে সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোন সত্য মাবুদ নেই এবং তিনি একক তার কোন শরিক নেই । আরো স্কীকার করবে যে এবাদতের হকদার একমাত্র আল্লাহই এবং কোন শরিক ছাড়াই সর্বদা এক আল্লাহরই এবাদত করবে। ঝ তাওহীদের হকিকত: মানুষ দেখে প্রতিটি জিনিস একমাত্র আল্লাহ তা'য়ালার পক্ষ থেকে হয়। আর কোন কারণাদি ও মাধ্যমের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে না। সে ভাল-মন্দ এবং লাভ-ক্ষতি ইত্যাদি শুধু আল্লাহ তা'য়ালার কাছ থেকেই হয় মনে করে। তাই একমাত্র আল্লাহরই এবাদত করে এবং তার সাথে আর কারো এবাদত করে না। ঝ তাওহীদের হকিকতের ফলাফল: একমাত্র আল্লাহর উপর ভরসা করা এবং কোন সৃষ্টির নিকট অভিযোগ না করা । তাদের তিরস্কার ও নিন্দা না করা । আল্লাহর উপর পূর্ণ সন্তুষ্টি থাকা এবং তাকে মহব্বত করা ও তার ফয়সালার প্রতি পূর্ণ আত্মসর্মপণ করা । ঝ মানুষ তার স্বভাবগত ভাবে ও পৃথিবীর প্রতি দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে তাওহীদে রবূবিয়াকে স্বীকার করে থাকে। এ তাওহীদকে স্বীকার করা আল্লাহর প্রতি ঈমান ও তার শাস্তি থেকে নাজাতের জন্য যথেষ্ট নয়; কারণ ইহা ইবলিস শয়তান স্বীকার করেছিল এবং মুশরিকরাও স্বীকার করেছিল। কিন্তু তাদের এ স্বীকারোক্তি কোন উপকারে আসেনি; কারণ তারা “তাওহীদুল ‘ইবাদাহ্‌” তথা একমাত্র আল্লাহর এবাদতকে স্বীকার করে নাই । সুতরাং, যে ব্যক্তি শুধুমাত্র তাওহীদুর www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।