ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 19 তাওহীদ ও তার প্রকার ২. তাওহীদের প্রকার ঝ রসূলগণ যে তাওহীদের প্রতি দা'ওয়াত করেছেন এবং যার জন্য আসমানী কিতাবসমূহ নাজিল হয়েছে তা দু'প্রকার । ১. প্রথম: জ্ঞান ও সুসাব্যস্ত করার তাওহীদ । এটাকে “তাওহীদুর রবৃবিয়্যাহ ও তাওহীদুল আসমা ওয়াস্সিফাত” বলা হয়। এ হচ্ছে আল্লাহর একত্ববাদ তার সমস্ত নামে ও গুণাবলিতে এবং কার্যাদিতে । এর অর্থ: বান্দা দৃঢ় বিশ্বাস রাখবে এবং স্বীকার করবে যে, আল্লাহ্‌ একক । তিনিই একমাত্র রব তথা প্রতিপালক, সৃষ্টিকর্তা, মালিক ও এ পৃথিবীর মহাব্যবস্থাপক । তিনি তার যাতে তথা সত্তায়, নামসমূহে ও গুণাবলীতে, কার্যাদিতে পরিপূর্ণ । সবকিছুই তিনি জানেন এবং সবকিছুকে ব্যাপৃত করে রেখেছেন। তার হাতে রাজত্ব । তিনি প্রতিটি জিনিসের উপর ক্ষমতাবান। তার সুন্দতম: নাম ও উচ্চ গুণাবলী রয়েছে। i EO IAL BL SE Sf “তার সদৃশ কিছুই নেই । তিনি সর্বশ্রোতা, সর্বদ্নষ্টা ৷” [সূরা শূরা: ১১] ২. দ্বিতীয়: ইচ্ছা ও চাওয়ায় তাওহীদ তথা একত্ববাদ। ইহাকে“ তাওহীদুল উলুহিয়্যাহ ওয়াল-‘ইবাদাহ্‌” বলে। আর তা হলো সকল প্রকার এবাদতে আল্লাহকে একক সাব্যস্ত করা । যেমন: দোয়া, সালাত, ভয়-ভীতি ও আশা-আকাঙ্খা ইত্যাদি । এর অর্থ: বান্দা একিন রাখবে এবং স্বীকার করবে যে, আল্লাহ একমাত্র সকল সৃষ্টির এবাদতের হকদার । অতএব, কোন এবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে না৷ যেমন :দোয়া, সালাত, সাহায্য চাওয়া, ভরসা করা, ভয়-ভীতি, আশা-আকাংখা করা, জবাই করা ও নজর-মান্ত মানা ইত্যাদি সবই একমাত্র আল্লাহর জন্য আর অন্য কারো জন্য নয়। আর যে ব্যক্তি এগুলোর মধ্যে কোন কিছু অন্যের জন্য করবে সে মুশরিক হয়ে যাবে। যেমন : আল্লাহ তা'য়ালা বলেন: www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।