তাওহীদ ও ঈমান 373 এহসান মাথার চুল কালো মিশমিশে এক ব্যক্তি আমাদের নিকট আসলেন তার মাঝে ভ্রমণের কোন আলামত দেখা যাচ্ছিল না এবং আমাদের সবার নিকট অপরিচিত ব্যক্তি । অত:পর লোকটি নবী [%]-এর নিকটে এসে বসলেন এবং তার দু’জানু রসূলুল্লাহ [$]-এর দু’জানুর সাথে মিলালেন এবং দু'হাত তার দু*উরুর উপর রেখে বললেন: হে মুহাম্মাদ! আমাকে ইসলাম সম্পর্কে খবর দেন । রসুলুল্লাহ [$$] উত্তরে বললেন: “ ইসলাম হচ্ছে: তুমি সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া সত্যিকারে কোন মাবুদ নেই । আর মুহাম্মাদ [%%] আল্লাহর রসূল । সালাত কায়েম করবে, জাকাত প্রদান করবে, রমজানের সিয়াম পালন করবে এবং সমর্থবান হলে আল্লাহর ঘরের হজ্ব করবে।” লোকটি বললেন, সত্য বলেছেন। (উমার) বলেন, লোকটির ব্যাপারে আমরা আশ্চর্যবোধ করলাম জিজ্ঞাসা করছেন আবার সত্য্যয়নও করছেন। লোকটি বললেন, আমাকে ঈমান বিষয়ে অবহিত করান নবী [ বললেন: “তুমি আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, রসূলগণের প্রতি ও শেষ দিবসের প্রতি ঈমান আনবে । আর ভাগ্যের ভাল-মন্দের প্রতিও ঈমান আনবে ৷” (লোকটি) বললেন, সঠিক বলেছেন। (লোকটি আবার) বললেন, আমাকে এহসান সম্বন্ধে জানান। রসূলুল্লাহ [%%] বললেন:“তুমি এমনভাবে আল্লাহর এবাদত করবে যেন তুমি তাকে দেখছ। আর যদি তুমি তাকে না দেখ তাহলে তিনি নিশ্চয় তোমাকে দেখছেন।” (লোকটি) বললেন, আমাকে কিয়ামত সম্পর্কে খবর দিন। তিনি [%] বললেন: “জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশী জানেন না৷” (লোকটি) বললেন, আমাকে কিয়ামতের আলামত সম্পর্কে অবহিত করান, তিনি বললেন: (কিয়ামতের আলামত হচ্ছে) “বাদী তার মনিবকে জন্ম দেবে। আর দেখবে খালি পা, নাঙ্গা শরীর, গরীব ও ছাগলের রাখালরা দালানকোঠা নিয়ে গৌরব করবে।” (উমার &) বলেন, এরপর লোকটি চলে গেলেন । অত:পর আমি দীর্ঘ সময় অপেক্ষা করলাম । এরপর নবী [৯%] আমাকে বললেন: “উমার জানো প্রশ্নকারী লোকটি কে ছিলেন?” আমি বললাম, আল্লাহ তা'য়ালা ও তার রসূল [] www.QuranerAlo.com
— পৃষ্ঠা ৩৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।