তাওহীদ ও ঈমান 369 ভাগ্যের প্রতি ঈমান ৩. সাদ ইবনে আবী ওয়াক্কাস [৫] থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ [%] বলেছেন: “আমি মুমিনের ব্যাপারে আশ্চর্য হই যে, সে সুখে থাকলে আল্লাহর প্রশংসা ও শুকরিয়া করে। আর বিপদে পড়লে আল্লাহর প্রশংসা করে ও ধৈর্যধারণ করে। সুতরাং মুমিনের প্রতিটি কাজে সওয়াব মিলে । এমনকি সে যে লোকমাটি তার স্ত্রীর মুখে উঠিয়ে দেয় সেটিরও সওয়াব পায়।” ঝ এখানে আল্লাহর অশেষ মেহেরবাণীতে ঈমানের ৬টি রোকনের আলোচনা শেষ হলো । আর তা হলো: আল্লাহর প্রতি ঈমান, তার দিবসের প্রতি ঈমান ও ভাগ্যের ভাল-মন্দের প্রতি ঈমান প্রতিটি রোকনের প্রতি ঈমানের লাভ জনক উপকার রয়েছে। ঝ ঈমানের রোকনের উপকারসমূহ: ১. আল্লাহর প্রতি ঈমান: আল্লাহর প্রতি মহব্বত জন্মায়, তার বড়ত্ব, শুকরিয়া, এবাদত, আনুগত্য, ভয় ও নির্দেশসমূহের বাস্তবায়ন হয়। ২. ফেরেশতাদের প্রতি ঈমান: তাদের প্রতি মহব্বতের জন্ম দেয়, তাদেরকে লজ্জা করা ও এবাদত করার ব্যাপারে তাদের ইত্তেবা তথা অনুসরণ করার শিক্ষা দেয়। ৩. কিতাব ও রসূলগণের প্রতি ঈমান: এর ফলে আল্লাহর প্রতি ঈমানের শক্তি ও মহব্বত জন্মে। ফলে আল্লাহর শরীয়ত জানা যায় ও যা তিনি মহব্বত করেন এবং যা অপছন্দ করেন সবকিছুই জানা যায় । শেষ দিনের অবস্থা সম্পর্কে জানা যায়। আর রসূলগণের মহব্বত ও তাদের আনুগত্য হাসিল হয়। ৪. শেষ দিবসের প্রতি ঈমান: এবাদত ও কল্যাণের কাজে উৎসাহ জন্মে। আর পাপ ও নোংরা কাজের প্রতি ঘৃণার জন্ম দেয় । ৫. ভাগ্যের ভাল-মন্দের প্রতি ঈমান: মনের প্রশান্তি ও স্থিরতা লাভ । আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্টি । আর যদি এ অবস্থা মুমিনের * . হাসীসটি হাসান, আহমাদ হাঃ১৪৯২ শব্দ তারই, আরনাউত বলেনঃ সনদ হাসান, আব্দুর রাজ্জাক হাঃ ২০৩১০ www.QuranerAlo.com
— صفحة ٣٩١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.