ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 367 ভাগ্যের প্রতি ঈমান করেন। আর তা হাসিল ও পূর্ণ করার জন্য তাকে সহযোগিতা করেন। ইহা আল্লাহর পক্ষ থেকে তার বান্দার উপর দয়া ও অনুকম্পা স্বরূপ । আল্লাহর বাণী: 1 psf OY LAS LS AEA Ca IGE SG 3s “যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব । নিশ্চয় আল্লাহ সৎকর্মপরায়ণদের সাথে আছেন” [সূরা আনকাবূত: ৬৯] ২. আর যে ব্যক্তি ভ্রষ্টতাকে অগ্রাধিকার দিল, এর জন্য আগ্রহী হল, তালাশ করল এবং তার কারণ মোতাবেক আমল করল তার জন্য তাই পুরা হবে। সে তাকে এ দিকেই ফেরাবে যে দিক সে অবলম্বন করেছে এবং তা থেকে ভাগার কোন উপায় থাকবে না। আর ইহা হচ্ছে আল্লাহর ইনসাফ । SE RE EES SAMA LIC HS SLI BESS 3 “যে কেউ রসূলের বিরুদ্ধাচারণ করে, তার কাছে সরল পথ প্রকাশিত হওয়ার পর এবং সকল মুসলিমের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে এ দিকেই ফেরাব যে দিকে সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব । আর তা নিকৃষ্টতর গন্তব্যস্থান ৷” [নিসা:১১৫] ঝ ভাগ্যের প্রতি ঈমানের উপকারিতা: ভাগ্য ও আল্লাহর ফয়সালার প্রতি ঈমান প্রত্যেক মুসলিমের আরাম, প্রশান্তি ও কল্যাণের উৎপত্তিস্থল । সে জানে যে প্রতিটি ব্যাপার আল্লাহর নির্ধারণ করা । যার ফলে উদ্দেশ্য সফল হলে আশ্চর্য হয় না, অনুরূপ কোন পছন্দনীয় জিনিসের বিয়োগে বা অনিষ্ট ঘটলে পেরেশানও হয় না। কারণ সে জানে এসব আল্লাহর পক্ষ থেকে ফয়সালাকৃত, যা অবশ্যই হবে। www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৩৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।