ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 366 ভাগ্যের প্রতি ঈমান ঝচ ভাল-মন্দ কাজের প্রভাব: আল্লাহ তায়ালা এবাদত ও ভাল কাজের পছন্দনীয় সুন্দর স্বাদের প্রভাব নির্দিষ্ট করেছেন। এর স্বাদ পাপের স্বাদের চেয়ে শতগুণ বেশী । আর আল্লাহ তা'য়ালা পাপ ও নোংরা কাজের এমন কু-প্রভাব ও ঘৃণীত দুঃখ বেদনা করে দিয়েছেন যা আফসোস ও লজ্জার জন্য দেয় এবং এর পরিণাম শতগুণে খারাপের দিকেই বাড়তে থাকে। মানুষের পাপের জন্যই অপছন্দনীয় ব্যাপার ঘটে থাকে । আর আল্লাহ তো বেশীর ভাগ মাফ করেই থাকেন। পাপরাজি আত্মার জন্য এ রূপ ক্ষতিকর যেমন বিষ শরীরের জন্য ক্ষতিকর । আল্লাহ তা'য়ালা মানুষকে তার সুন্দর উত্তম স্বভাবজাত গুণাবলী দ্বারা সৃষ্টি করেছেন। সেগুলো যখন পাপ-পঞ্ধিলতায় ভরে যায় তখন তার থেকে এ সকল সুন্দর ও উত্তম বিষয়াদি ছিনিয়ে নেয়া হয়। এরপর যখন তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে তখন আবার তার সোন্দর্য ও উত্তমতা ফিরিয়ে দেয়া হয় এবং তার কামালিয়াত তথা ঈমানী পূর্ণতা তাকে জান্নাত পর্যন্ত পৌছে দেয় । ঝ হেদায়েত ও ভ্ৰষ্টতাঃ সৃষ্টি ও নির্দেশ একমাত্র আল্লাহর হাতে তিনি যা চান তাই করেন এবং যা ইচ্ছা তাই ফয়সালা করেন। যাকে ইচ্ছা হেদায়েত দান করেন আর যাকে ইচ্ছা পথ ভ্রষ্ট করেন। রাজত্ব একমাত্র তাঁরই, সৃষ্টি একমাত্র তারই । তিনি তার কার্যাদি সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না কিন্তু সৃষ্টিরা জিজ্ঞাসিত হবে। তার অনুকম্পা অশেষ, যার কৃপায় তিনি নবী- রসূলগণকে প্রেরণ করেছেন। আসমানী কিতাবসমূহ নাজিল করেছেন। সকল রাস্তাকে সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। সকল সমস্যাকে দূর করে দিয়েছেন। আর হেদায়েত ও আনুগত্যের সকল কারণসমূহকে যেমন: কান, চোখ ও বিবেক দ্বারা অনুধাবন করার সুযোগ করে দিয়েছেন। এরপরে: ১. যে ব্যক্তি হেদায়েতকে অগ্রাধিকার দেয়, এর জন্য আগ্রহী হয়, তালাশ করে এবং তার কারণ মোতাবেক আমল করে ও তা অর্জন করার জন্য চেষ্টা-তদবীর করে আল্লাহ তা'য়ালা তাকে হেদায়েত দান www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৩৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।