ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 365 ভাগ্যের প্রতি ঈমান তার পাপাগুলো মুছে যাবে। অথবা তার মু’মিন ভাইয়েরা তার জন্যে দোয়া করবে ও ক্ষমা চাইবে কিংবা তাদের যে সকল আমলের সওয়াব দান করা জায়েজ তা তাকে দান করবে যা আল্লাহর কাছে তার জন্য উপকারী হবে। অথবা দুনিয়াতে আল্লাহ তাকে মুসিবতে নিপতিত করবেন যা তার পাপকে মিটিয়ে দিবে। অথবা বারযাখী জিন্দেগীর শাস্তি দ্বারা পাপকে মিটিয়ে দেয়া হবে। অথবা হাশরের মাঠে বিপদগ্রস্ত করে ক্ষমা করা হবে। অথবা নবী মুহাম্মাদ [$]-এর সুপারিশে কিংবা দয়াময় রহমান দয়া করে মাফ করে দিবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, মেহেরবান। ঝ আনুগত্য ও নাফরমানি: এবাদতের মাধ্যমে সওয়াব হাসিল হয় এবং সুন্দর চরিত্র তৈরী হয়। আর পাপ দ্বারা ক্ষতি সাধিত হয় এবং নোংরা অভ্যাসের সৃষ্টি হয়। সূর্য, চন্দ্র, উদ্ভিদ, জীবজসত্ত, স্থল ও জল সকলে তাদের রবের আনুগত্য করেছে যার ফলে তাদের থেকে বন্ুবিধ ফায়েদার উদ্ভব হয়েছে, যার (আঃ) যখন আল্লাহর আনুগত্য করেছেন তখন তাদের থেকে এমন উপকারের উৎপত্তি হয়েছে, যার হিসাব আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। ইবলিস শয়তান যখন তার রবের নাফরমানি করে অস্বীকার করেছে ও অহংকার প্রদর্শন করেছে তখন তার ফলে পৃথিবীতে অনীষ্ট ও বিপর্যয় দ্বারা ভরে গেছে। এর গগণা করা আল্লাহ তা'য়ালা ছাড়া আর কারে দ্বারা সম্ভব না। অনুরূপ মানুষ যখন তার রবের আনুগত্য করে তখন তা দ্বারা নিজের ও অন্যের কল্যাণ ও উপকার হয় যার হিসাব আল্লাহই একমাত্র জানেন। আর যখন তার রবের নাফরমানি করে তখন সে কারণে নিজের ও অন্যের জন্য বহু ধরণের অনীষ্ট ও বিপর্যয় সৃষ্টি হয়, যার হিসাব আল্লাহ ছাড়া আর কারো জানা বড় কঠিন । www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৩৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।