তাওহীদ ও ঈমান 16 তাওহীদ ও তার প্রকার তাওহীদ ও ঈমান অধ্যায় ১- তাওহীদ ৫ তাওহীদ: তাওহীদ হলো: আল্লাহ তা'য়ালাকে তার জন্য যা নির্দিষ্ট এবং ওয়াজিব সেসব বিষয়ে একক সাব্যস্ত করা । বান্দা এ একিন-দৃঢ় বিশ্বাস করবে যে, আল্লাহ তার রবূবিয়াতে তথা কার্যাদিতে, আসমা-সিফাতে মানে নাম ও গুণাবলীতে একক এবং উলুহিয়াতে অর্থাৎ বান্দার সকল এবাদত কোন শরিক ছাড়াই একমাত্র তীরই জন্য নির্দিষ্টকরণ । ঝ তাওহীদের অর্থ: বান্দা দৃঢ় বিশ্বাস রাখবে এবং স্বীকার করবে যে, আল্লাহ একক, সবকিছুর প্রতিপালক ও মালিক । তিনিই একমাত্র সৃষ্টিকর্তা এবং পৃথিবীর মহাব্যবস্থাপক । আর তিনিই একমাত্র এবাদতের হকদার, তার কোন শরিক নেই । তিনি ছাড়া সকল মাবুদ বাতিল । তিনি পূর্ণ গুণে গুণান্নিত, সর্বপ্রকার ক্রটি ও অপূর্ণতা থেকে পবিত্র । তার সুন্দরতম নাম ও উচচমানের গুণ রয়েছে। আল্লাহ তা'য়ালা বলেন: Ab EO EAI BIE “আল্লাহ তিনি ব্যতীত কোন সত্য ইলাহ্-উপাস্য নেই । সব সোন্দৰ্যমণ্ডিত নাম তীরই ৷” [সূরা তৃহা:৮] ঞ তাওহীদের সুক্ষ বুঝ: আল্লাহ তা'য়ালা একক, তার কোন শরিক নেই । তিনি এক তার সত্বায়, নাম ও গুণাবলীতে এবং কাজে কেউ তার সদৃশ নেই । তীইর সমস্ত রাজতৃ, সৃষ্টি ও নির্দেশ । তিনি একক তার কোন শরিক নেই । তিনি মালিক আর বাকি সবই তার দাস । তিনিই প্রতিপালক আর সবই তার বান্দা । তিনিই সৃষ্টিকর্তা আর বাকি সবই তার সৃষ্টিরাজি । www.QuranerAlo.com
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।