তাওহীদ ও ঈমান 354 ভাগ্যের প্রতি ঈমান ঝ সর্বোত্তম মানুষ: পরিপূর্ণ ও উত্তম মানুষ তারাই যারা আল্লাহ তা'য়ালা ও তার রসূল [|] যা পছন্দ করেন তাই তারা পছন্দ করে। আর আল্লাহ তা'য়ালা ও তার রসূল [%%] যা অপছন্দ করেন তারা তাই অপছন্দ করে। এ ছাড়া তাদের নিকটে আর কোন ভালোবাসা ও ঘৃণার কিছু নেই । তাই তারা আল্লাহ তা'য়ালা ও রসুলুল্লাহ [£] যার আদেশ করেছেন তারা তারই আদেশ করে। এর বাইরে কোন জিনিসের তারা আদেশ করে না। আর প্রতিটি বান্দার যে কোন মুহূর্তে আল্লাহর আদেশসমূহের কোন নির্দেশের প্রয়োজন হয় তা বাস্তবায়ন করে। আর যা নিষিদ্ধ তা থেকে বিরত থাকে এবং তকদিরের প্রতি সন্তুষ্ট থাকে। অতএব, মুসলিম ব্যক্তি দুনিয়াতে পাঁচটি বিষয়ের মাঝে আবর্তন-বিবর্তন করে। আল্লাহর কোন নির্দেশ যা সে পালন করবে, কোন নেষেধ যা থেকে সে বিরত থাকবে, কোন ফয়সালা যাতে সে সন্তুষ্ট থাকবে, কোন নিয়ামত যার সে শোকর করবে এবং পাপ যা হতে সে আল্লাহর নিকট ক্ষমা চাইবে । ঝ্চ তকদিরের প্রতি সন্তুষ্ট থাকা তিন প্রকার: ১. আনুগত্যের উপর সন্তুষ্টি যা নির্দেশিত । ২. মুসিবতের প্রতি সন্তুষ্ট যা নির্দেশিত । উহা চাহে ওয়াজিব হোক বা মুস্তাহাব হোক । ৩. কুফরি, ফাসেকি ও নাফরমানি যার প্রতি সন্তুষ্ট হওয়া নির্দেশিত নয়। বরং তা ঘৃণা ও অপছন্দ করার জন্য নির্দেশ করতে হবে । কারণ আল্লাহ তা'য়ালা ইহা পছন্দ করেন না এবং সনম্তুষ্টও হন না। আল্লাহ তা'য়ালা যদিও উহা সৃষ্টি করেছেন কিন্তু তা তিনি পছন্দ করেন না। ইহা এ কথার প্রমাণ করে যে, এমন জিনিসও সৃষ্টি করেছেন যা তিনি পছন্দ করেন না । যেমন : শয়তানকে সৃষ্টি করা । আল্লাহ তা'য়ালা যা কিছু সৃষ্টি করেছেন তার প্রতি আমরা সন্তুষ্ট থাকব । কিন্তু প্রকৃতপক্ষে জঘন্য কাজ ও তার কর্তাকে সন্তুষ্টির চোখে দেখবো না এবং পছন্দও করবনা । www.QuranerAlo.com
— পৃষ্ঠা ৩৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।