তাওহীদ ও ঈমান 353 ভাগ্যের প্রতি ঈমান করলেন:“অতএব, যে দান করে এবং আল্লাহভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য মনে করে, আমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব। আর যে কৃপণতা করে ও বেপরোওয়া হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে, আমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব ৷” [সূরা লাইল: ৫-১০] * ঝ নিযে বর্ণিত বিষয়ে তকদির দ্বারা তকদিরকে দূর করা জায়েজ: ১. যখন কোন তকদিরের কারণ সংঘটিত হয় তখন অন্য কারণ দ্বারা সেটির মোকাবেলা করা জায়েজ যেমন : দুশমনের মোকাবেলা তার সাথে যুদ্ধকরা এবং ঠাণ্ডাকে গরম দ্বারা দূর করা ইত্যাদি । ২. যে তকদির সংঘটিত হয়েছে এবং স্থীর হয়েছে তাকে অন্য তকদির দ্বারা দূর করা ও সরানো । যেমন : রোগ তকদিরকে চিকিৎসা তকদির দ্বারা দূর করা। পাপ তকদিরকে তওবা তকদির দ্বারা মিটানো ৷ দুর্ব্যবহার তকদিরকে সদ্ব্যবহার তকদির দ্বারা দূর করা । এরূপ আরো অনেক রয়েছে। ঝ বান্দার পক্ষ থেকে ভাল-মন্দ কাজ সংঘটিত হয়। এগুলোর সৃষ্টি করা ও অস্তিত্বে আনা আল্লাহর দিকে সম্পৃক্ত করা কোন দোষণীয় নয় । কারণ আল্লাহ প্রতিটি জিনিসের সৃষ্টিকর্তা । এর মধ্যে মানুষ ও তার কার্যাদিও ৷ কিন্তু আল্লাহ তা'য়ালার ইচ্ছা তার সন্তুষ্টির প্রমাণ নয় । যেমন: কুফরি, পাপকাজ ও বিপর্যয় সৃষ্টি করা আল্লাহর ইচ্ছায় সংঘটিত হয়ে থাকে। কিন্তু আল্লাহ তায়ালা তা পছন্দ করেন না এবং তাতে সন্তষ্টও হন না। এ গুলোর আদেশ করেন না বরং এগুলোতে নারাজ হন এবং এসব থেকে নিষেধ করেন। অতএব, কোন জিনিস আল্লাহর নিকট অসস্তুষ্টকর ও অপছন্দনীয় হওয়াটা তার ইচ্ছা ও সৃষ্টির বাইরে হয় না। সুতরাং, প্রতিটি জিনিস আল্লাহই সৃষ্টি করেছেন এবং আল্লাহ্ তা'য়ালার সৃষ্টি ও পৃথিবী পরিচালনার ভিত্তির যে উদ্দেশ্য সে হিকমত তার মধ্যে নিহিত রয়েছে। * বুখারী হাঃ নং ৪৯৪৫ ও মুসলিম হাঃ নং ২৬৪৭ শব্দ তাইর। www.QuranerAlo.com
— পৃষ্ঠা ৩৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।