ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

তাওহীদ ও ঈমান 351 ভাগ্যের প্রতি ঈমান ২. পাপের কাজে তকদির দ্বারা দলিল পেশ করা মানুষের জন্য জায়েজ নয়। কোন ওয়াজিব ত্যাগ করে বা হারাম কাজ করে বলবে ইহা আমার তকদিরে ছিল। এ ধরণের দলিল পেশ চলবে না । কারণ আল্লাহ তায়ালা এবাদত করার জন্য নির্দেশ করেছেন এবং পাপকাজ থেকে বিরত থাকতে বলেছেন। আর কাজ করার জন্য আদেশ করেছেন এবং তকদিরের উপর ভরসা করে বসে থাকার জন্য নিষেধ করেছেন। যদি ভাগ্য কারো জন্য দলিল হতো, তাহলে যারা রসূলগণকে মিথ্যারোপ করেছে আল্লাহ তাদের শাস্তি দিতেন না। যেমন: নুহ [%%%]-এর জাতি, আদ, সামূদ ইত্যাদি । আর সীমালজ্ঘনকারীদের উপর শরীয়তের শাস্তির জন্য নির্দেশ করতেন না । যারা তকদিরকে পাপিষ্ঠদের জন্য দলিল মনে করে এবং তাদের থেকে নিন্দা ও শাস্তিকে উঠিয়ে দিতে চায়; তাদের উচিত যদি কেউ তার উপর জুলুম করে তাকে মন্দ না বলা এবং শাস্তিও না দেওয়া । আর যে ব্যক্তি তার সাথে ভাল ব্যবহার করে এবং যে খারাপ ব্যবহার করে দু'জনের মধ্যে পার্থক্য না করা। এ ধরনের কাজ অজ্ঞতা ও বাতিল ছাড়া বৈ কি? ঝ উপায় ধরণের বিধান: আল্লাহ যা কিছু তার বান্দার জন্য তকদিরে নির্দিষ্ট করেছেন চাহে ভাল হোক বা মন্দ হোক তা কারণের সঙ্গে জড়িত । অতএব, কল্যাণকর জিনিসের কারণ যেমন: ঈমান ও এবাদতসমূহ । আর মন্দ কাজের কারণ যেমন: কুফরি ও নাফরমানি। মানুষ শুধুমাত্র এ ইচ্ছা ও নির্বাচন শক্তি দ্বারাই কাজ করে যা আল্লাহ তার জন্য নির্ধারণ করেছেন। আল্লাহ তা'য়ালা বান্দার জন্যে কল্যাণ-অকল্যাণ যাকিছু নির্দিষ্ট করেছেন সে পর্যন্ত সে কারণের মাধ্যম ছাড়া পৌছতে পারে না। যে সকল কারণ তাকে আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে তা সে নিজের পছন্দ মত করে থাকে। জান্নাতে প্রবেশের জন্য কিছু কারণ রয়েছে আবার জাহান্নামে প্রবেশের জন্যেও কিছু কারণ রয়েছে। ১. আল্লাহর বাণী: www.QuranerAlo.com

— পৃষ্ঠা ৩৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।