ইসলামী ফিকাহ 10 ভূমিকা ৫. যদি হাদীস সহীহাইনের বাইরের হয়, তাহলে হাদীস তাখরীজ তথা রেফারেন্স উল্লেখের সময় প্রতিটি হাদীসের সহীহ বা হাসান হুকুমসহ তার সামনে (হাদীসটি সহীহ কিংবা হাসান) লিখেছি। আর এ ব্যাপারে পূর্বের ও পরের অভিজ্ঞ ইমামগণের মতামতের উপর নির্ভর করেছি। ৬. যদি কোন হাদীস অন্যত্র দ্বিতীয়বার উল্লেখ হয় তাহলে অনেক ক্ষেত্রে আবারও তার তাখরীজ (রেফারেন্স উল্লেখ) করা হয়েছে। আর কখনো কোন হুকুম বর্ণনা বা তারগীব তথা উৎসাহ প্রদান অথবা তারহীব তথা ভয়প্রদর্শনের উদ্দেশ্যে তার সাথে কোন সহীহ হাদীস বা হাদীসের কোন অংশা সংযুক্ত ক’রে দিয়েছি। আমাদের সামনে এ কিতাবটি ইসলামের আকীদা-বিশ্বাস, হুকুম- আহকাম, আদব-আখলাক সম্পর্কে সাধারণ পরিচিতি মাত্র । এতে বিক্ষিপ্ত বিষয়গুলো একত্রিত করেছি এবং তার অধ্যায়, মাসায়েল ও দলিলসমূহ একটি অপটির সাথে সুন্দর করে সঙ্কলন করেছি । এ কিতাবটির নাম রেখেছি “মুখতাসার আল-ফিকহ্ আল-ইসলামী ফী যাওয়িল কুরআনি ওয়াস্সুন্নাহ” (কুরআন ও সুন্নাহ-এর আলোকে সংক্ষিপ্ত ইসলামী ফিকাহ্)। এর প্রথম ভাগে উল্লেখ হয়েছে তাওহীদ ও ঈমান ও মাধ্যভাগে বিভিন্ন সুন্নত ও হুকুম-আহকাম আর শেষভাগে দাওয়াত ইলাল্লাহ তথা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত । কিতাবটি ১০টি পর্বে নিম্নে বর্ণিত পদ্ধতিতে সুবিন্যাস্ত করেছি: ১. প্রথম পর্ব: তাওহীদ ও ঈমান । ২. দ্বিতীয় পর্ব: ফাজায়েল, আদব-আখলাক, জিকির-আজকার ও দোয়াসমূহে কুরআন-সুন্নাহর ফিকাহ্ । ৩. তৃতীয় পর্ব: এবাদত সংক্রান্ত ৷ 8. চতুৰ্থ পর্ব: লেনদেন ও আদান-প্রদান সম্পর্কে । ৫. পঞ্চম পর্ব: বিবাহ ও তৎ স্শ্ৰীষ্ট বিষয়াদি । ৬. ষষ্ঠ পর্ব: কিতাবুল ফারায়েজ তথা সম্পত্তির উত্তরাধিকার বণ্টন নীতিমালা । ৭. সপ্তম পর্ব: শাত্তি ও দণ্ড বিধি ।
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।