ইসলামী ফিকাহ 9 ভূমিকা কিতাবটির ইলমী তথা জ্ঞানতাত্ত্বিক বিষয়বস্তু দু'টি মহান মূলের উপর নির্ভরশীল । তা হলো উম্মতের সালাফে সালেহীনগণের বুঝে কুরআনুল কারীম ও সহীহ হাদীসসমূহ । আর প্রতিটি আয়াতের নম্বরসহ সুরার নাম গুরুত্ব সহকারে উল্লেখ করতে সচেষ্ট হয়েছি । আর এ কিতাবে নবী []!-এর হাদীসসমূহ হতে সহীহ হাদীস’ অথবা হাসান হাদীস* ছাড়া অন্য কোন দুর্বল হাদীস উল্লেখ না করার ব্যাপারে চেষ্টা করেছি। সাথে সাথে প্রতিটি হাদীসের মূল হাদীস গ্রন্থের নাম উল্লেখ করেছি। এ ছাড়া প্রতিটি হাদীস সহীহ কিংবা হাসান তার হুকুম সহকারে নিয়ে বর্ণিত পন্থা অবলম্বন করেছি: ১. এ কিতাবে উল্লেখিত সমস্ত হাদীসগুলো হারাকাতসহ (স্বরবর্ণ ও স্বরধ্বনি যুক্তসহ) মূল হাদীসের কিতাবসমূহ থেকে নেয়া হয়েছে। ২. হাদীস যদি সহীহাইন (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)-এর কিংবা কোন একটির হয়, তাহলে প্রতিটির হাদীস নম্বরসহ উল্লেখ করেছি । আবার কখনো বিশেষ উপকার বা শব্দ বেশী হওয়ার কারণে একটির সাথে হাদীসের অন্য কোন কিতাবের নামও উল্লেখ করেছি । ৩. যদি হাদীস সহীহাইনের বাইরের হয়। যেমন: মুসনাদে আহমাদ, চারটি সুনান গ্রন্থ, (সুনানে নাসাঈ, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিযী ও সুনানে ইবনে মাজাহ) ও সুনানে দারেমী ইত্যাদি হাদীসের কিতাবসমূহ, তাহলে দু’টি কিতাবের নাম উল্লেখ করেছি । আবার কখনো এর কম-বেশীও হয়েছে। এর সাথে হাদীসের আসল কিতাবের হাদীস নম্বর উল্লেখ করেছি । 8. হাদীসের তাখরীজে তথা রেফারেন্স বর্ণনায় মূল কিতাবের হাদীস নম্বরের উপর নির্ভর করেছি। আর আসল কিতাবে কোন নম্বর নী থাকলে ভলিয়াম-খণ্ড ও পৃষ্ঠা নং উল্লেখ করেছি। * . সহীহ হাদীস বলে: যে হাদীসের বর্ণনাসূত্র অবিচ্ছিন্ন, বর্ণনাকারীগণ আদেল তথা বিশেষ চারিত্রিক গুণে গুনান্বিত, হাদীস গ্রহণ, স্মরণ ও সংরক্ষণে পূর্ণ দক্ষতা সম্পন্ন, সহীহ হওয়ার পরিপন্থী সর্বপ্রকার সূক্ষু দোষ-ক্রুটি মুক্ত ও অন্য কোন সহীহ হাদীসের বিপরীত না। অনুবাদক ২ হাসান হাদীস বলে: যে হাদীসের কোন বর্ণনাকারী উপরোক্ত সহীহ হাদীসের গুণাবলির মধ্যে শুধুমাত্র হাদীস গ্রহণ, স্মরণ ও সংরক্ষণে একটু দুর্বল । অনুবাদক
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।