ইসলামি ফিকাহ ১ম খণ্ড
/ ৯৯২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী ফিকাহ 8 ভূমিকা উভয়টি অথবা কোন একটির ভিত্তিতে হয়। আর যে সকল বিষয়ে কুরআন ও সহীহ হাদীস থেকে সুস্পষ্ট কোন সহীহ দলিল উল্লেখ হয়নি সে ব্যাপারে অতীত-বর্তমানের মুজতাহেদ”’ উলামাগণের বাণী ও নির্ভরযোগ্য মতের উপর নির্ভর করেছি । তাওহীদ, ঈমান, জ্ঞানার্জন, ফাজায়েল, চরিত্র, ইসলামী আদব, জিকির-আজকার ও দোয়ার অধ্যায়গুলোতে শার'য়ী সহীহ দলিলসমূহের সমাহার ঘটিয়েছি; কারণ এগুলো প্রতিটি মুসলিমের বিশেষ প্রয়োজন । আর ফুরু“য়ী (শীখা-প্রশাখার) ফিক্‌হের অধ্যায়গুলোতে শুধুমাত্র হুকুম বর্ণনা করেছি, সেখানে দলিল ও কারণ বর্ণনা করা হয়নি; কেননা এর ফলে কিতবের কলেবর ও মাসায়েলের শাখা-প্রশাখা বেড়ে যাবে। এ ছাড়া যে উদ্দেশ্যে কিতাবটি লিখা হয়েছে তার পরিপস্থী হয়ে যাবে। আর যে ব্যক্তি শার‘য়ী দলিলসমূহ বিস্তারিত জানতে ইচ্ছুক তিনি যেন, বড় বড় ফিকাহর মূল কিতাবসমূহে তালাশ করেন। যেমন: মুগনী, মাজমু'য়া ফতোয়া, উম, মাবসূত, মুদাওয়ানাহ ইত্যাদি ফিকাহ ও হাদীস গ্রন্থসমূহ । আর যে ব্যক্তি অন্তরের আমলসমূহের কুরআন ও সুন্নাহর আলোকে বিস্তারিতভাবে জানতে ইচ্ছুক সে যেন আমাদের লেখা সুপরিসর গ্রন্থ “মাওসূ‘য়া ফিকহিল কুলুব” (৫ খণ্ডে) অধ্যায়ন করেন। এ ছাড়া যে কুরআন-সুন্নাহর আলোকে তাওহীদ, ঈমান এবং শরিয়তের বিধানসমূহের বিস্তারিত জ্ঞানার্জন করতে চান তিনি যেন আমাদের লেখা কিতাব “মাওসূ‘য়াতুল ফিকহিল ইসলামী” ৫ খণ্ডে পড়েন। কখনো আবার ফরুণ্ট মাসায়েলের দলিল উল্লেখ করেছি; মাসয়ালাটির বিশেষ গুরুত্বের জন্য অথবা তা বেশী বেশী সংঘটিত হয় বলে কিংবা উৎসাহ প্রদানের উদ্দেশ্যে বা তা থেকে ভয়-ভীতি প্রদর্শনের জন্যে । * , মুজতাহেদ হলেন: দ্বীনের মাসলা-মাসায়েল কুরআন ও সহীহ হাদীসের আলোকে নির্ধারণ করার যোগ্যতাসম্পন্ন ব্যক্তি । অনুবাদক

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।